উদ্দীপকে বর্ণিত রাফসানের সাথে তোমার পাঠ্যবইয়ের যে ব্যক্তির কর্মের মিল রয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রাফসানের সাথে আমার পাঠ্যবইয়ের এডলফ হিটলারের কর্মের মিল আছে। বিশ শতকের বিশ্ব রাজনীতির ইতিহাসে জার্মানির এডলফ হিটলার অভি পরিচিত নাম। চরম দরিদ্র পরিবারে জন্ম নেওয়া হিটলার শৈশবেই পিতৃহীন হন। হিটলারের ইচ্ছে ছিল একজন চিত্রশিল্পী হবেন কিন্তু আর্টের স্কুলে ভর্তি হতে না পেরে সেনাবাহিনীতে যোগ দেন এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন । স্কুলে ভর্তি হতে না পেরে সেনাবাহিনীতে যোগ দেন এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন । উদ্দীপকেও দেখা যায়, রাফসান চিত্রশিল্পী হতে ব্যর্থ হয়ে সেনাবাহিনীতে যোগ দেন ও যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে সে একটি দল গঠন করে দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচিত হয়। রাফসানের এরূপ উত্থানের ঘটনা হিটলারের জীবনের ঘটনাপ্রবাহের অনুরূপ। ক্ষুদ্র সৈনিক হিসেবে সেনাবাহিনীতে অংশগ্রহণ করে ক্রমেই হিটলার গুরুত্বপূর্ণ পদে আসীন হন। প্রথম বিশ্বযুদ্ধের পরে ১৯১৯ সালে জার্মান শ্রমিক দলে যোগ দিয়ে বাগ্মিতার জন্য অল্প সময়ে সবার নজর কাড়তে সক্ষম হন। এ সময় জার্মান শ্রমিক দলের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি ছিল না। হিটলার কর্মসূচি তৈরি করেন এবং দলের নাম পরিবর্তন করে রাখেন জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল'। ইংরেজিতে দলটি 'নাসি পার্টি' নামেই বহুল পরিচিত। ১৯৩৩ সালে হিটলারের নাৎসি দল সরকার গঠন করে এবং ১৯৩৪ সালে হিটলার জার্মানির চ্যান্সেলর পদ গ্রহণ করেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত রাফসানের সাথে আমার পাঠ্যবইয়ের হিটলারের কর্মের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রাফসানের সাথে তোমার পাঠ্যবইয়ের যে ব্যক্তির কর্মের …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর