জনাব 'ক' এর বর্ণনায় যে যুদ্ধের ইঙ্গিত পাওয়া যায় তার কারণগুলো ব্যাখ্যা করো ।
উত্তর: জনাব 'ক'-এর বর্ণনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতি ইঙ্গিত পাওয়া যায় । আর এ বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে বহুবিধ কারণ দায়ী ছিল। ১৯১৯ সালের ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল । এ সন্ধিতে পরাজিতদের প্রতি সামান্যতম শ্রদ্ধা প্রদর্শিত হয় নি। এর ফলে জার্মান জাতীয়তাবাদী দলগুলো জাতিকে এ কথা বোঝাতে সক্ষম হয় যে, ভার্সাই সন্ধি ভঙ্গ না করলে জার্মান জাতির কলঙ্ক মোচন হবে না। ফলে জার্মান জাতীয়তাবাদ তীব্রভাবে প্রকাশিত হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। তাছাড়া জার্মানির শান্তিপ্রিয় ওয়েমার প্রজাতন্ত্রের পতন ও নাৎসি দলের উত্থান বিশ্বকে আরেকটি যুদ্ধের দিকে ধাবিত করে। আর জার্মানিতে হিটলারের ক্ষমতারোহণ এ যুদ্ধ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে । তাছাড়া ১৯২৩-৩০ সালে বিশ্বব্যাপী পুঁজিবাদী দেশগুলো অর্থনৈতিক মহামন্দায় নিপতিত হলে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে এসব উগ্র জাতীয়তাবাদী মতবাদ ইতালি ও জার্মানির জনগণকে যুদ্ধোন্মাদ করে তোলে । আর হিটলারের সফল কূটনীতি এবং ইংল্যান্ডের জার্মান তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে গতিময় করে। সর্বোপরি রোম- বার্লিন- টোকিও অক্ষশক্তি জোট গঠন, জার্মানির সোভিয়েতের প্রতি অবিশ্বাস প্রভৃতি কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
জনাব 'ক' এর বর্ণনায় যে যুদ্ধের ইঙ্গিত পাওয়া যায় তার কারণগুলো ব্য…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর