শেয়ারFacebookWhatsApp

হিটলার আত্মহত্যা করেন কবে?

উত্তর: হিটলার ১৯৪৫ সালের ৩০ এপ্রিল আত্মহত্যা করেন।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

হিটলার আত্মহত্যা করেন কবে?

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

হিটলার ১৯৪৫ সালের ৩০ এপ্রিল আত্মহত্যা করেন।

উত্তর

উনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর শুরুতে জার্মান দার্শনিক, পণ্ডিত ও ঐতিহাসিকগণ এ কথা প্রচার করতে থাকেন যে জার্মানগণ হচ্ছে বিশুদ্ধ আর্য এবং বিশ্বের শ্রেষ্ঠ জাতি। ক্রমে এ জাতীয়তাবাদী ধারণা ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে। জার্মানরা জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অস্ত্রের ভাষা প্রয়োগ করে। ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যকার জাতিগত বিদ্বেষ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এ অবস্থাকে উগ্র জাতীয়তাবাদ হিসেবে আখ্যায়িত করা হয়।

উত্তর

উদ্দীপকের ছকে প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানটি আমার পাঠ্যবইয়ের যে মতবাদকে নির্দেশ করে তা হলো ফ্যাসিবাদ।ফ্যাসিবাদ হলো একটি স্বতন্ত্র বিশ্বাস। 'রাষ্ট্রই সকল শক্তির আধার' এটিই ফ্যাসিবাদের মূলমন্ত্র। ফ্যাসিবাদ উত্থানের প্রধান কারণগুলো হলো-১. যুদ্ধোত্তর ভঙ্গুর অর্থনীতি: প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যের মূল্য প্রায় দশগুণ বেড়ে যায়। যার ফলে ইতালির জনগণের মনে সরকারের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়। এখানেই রচিত হয় ফ্যাসিবাদী শক্তির উত্থানের পটভূমি।২ . প্যারিস সম্মেলনের ব্যর্থতা: প্যারিস সম্মেলনে ইতালির প্রতি অবিবেচনাপ্রসূত মনোভাবের কারণে ইতালির জনগণের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভ থেকে ফ্যাসিবাদের উত্থান শুরু হয়।৩. ইতালির আশা ভঙ্গ ইতালিতে মুসোলীনের উত্থান ছিল প্রথম বিশ্বযুদ্ধে ইতালিকে দেওয়া প্রতিশ্রুতির ভঙ্গের ফল। প্রথম বিশ্বযুদ্ধে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষতি থেকে পরিত্রাণের জন্য জনগণ মুসোলিনীকে গ্রহণ করে।৪. পররাষ্ট্রনীতির ব্যর্থতা: ১৯১৯ সালে তুরস্ক সাম্রাজ্যের এশিয়ার অঞ্চলে ব্রিটেন ও ফ্রান্স, ইতালিকে উপেক্ষা করে গ্রিক সৈন্য পাঠায়। বৈদেশিক নীতির ক্ষেত্রে নেতৃত্বের এ ব্যর্থতা ইতালিবাসীকে ক্ষুব্ধ করে। মুসোলিনী-এর জন্য সরকারের পররাষ্ট্রনীতিকে দায়ী করেন।৫. উগ্রজাতীয়তাবাদ ইতালির জনগণের মধ্যে জাতীয় গৌরব পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল, যা ফ্যাসিবাদ উত্থানে ভূমিকা রাখে।উপরোক্ত বিষয়গুলোর ফলে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে।

উত্তর

উক্ত মতবাদ তথা ফ্যাসিবাদি মতবাদের ওপর বিশ্বাসী ক্ষমতাসীন শাসক অর্থাৎ বেনিতো মুসোলিনীর কর্মকাণ্ড ছিল অগণতান্ত্রিক।মুসোলিনীর ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও ব্যক্তিস্বাধীনতাকে পুরাপুরি দমন করে। ফলে তিনি চরম ক্ষমতার অধিকারী হন। ফ্যাসিবাদ ব্যক্তিস্বাধীনতার পরিবর্তে রাষ্ট্রের শক্তিকে প্রাধান্য দেয়। মুসোলিনী গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বাতিল করে এক দলীয় শাসনব্যবস্থা চালু করে। ফ্যাসিবাদী শাসনের অধীনে সংবাদ মাধ্যম ও প্রকাশনার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক বিরোধীদের ওপর দমননিপীড়ন চালায়। মুসোলিনী তার গোপন পুলিশ বাহিনী 'ব্লাক শাটস' দ্বারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কারারুদ্ধ ও হত্যা করেন। ফ্যাসিবাদী শাসকরা তাদের নিজস্ব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে আক্রমণাত্মক নীতি গ্রহণ করে। এতে অন্য জাতি ও সংখ্যালঘুদের উপর দমনপিড়ন চলে। মুসোলিনী সামরিক শক্তিকে বৃদ্ধি করে এবং অন্য দেশের আধিপত্য বিস্তারের লক্ষ্যে আগ্রাসী নীতি গ্রহণ করে। ফ্যাসিবাদ শাসনে শ্রমিক ইউনিয়ন নিষিদ্ধ করা হয়।অতএব বলতে পারি যে, ফ্যাসিবাদ গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করে একটি দমনমূলক একনায়কতান্ত্রিক শাসনতন্ত্র ব্যবস্থা কায়েম করে।
HSCHistory 2nd Paperইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।