স্টেটস জেনারেল বলতে কী বোঝ?
উত্তর: ফ্রান্সের রাজতান্ত্রিক যুগে এক ধরনের জাতীয় পরিষদ" বা অ্যাসেম্বলি ছিল স্টেটস জেনারেল, যেখানে দেশের তিনটি শ্রেণির প্রতিনিধিরা অংশ নিতেন। 'স্টেটস জেনারেলের মূল উদ্দেশ্য ছিল রাজাকে পরামর্শ দেওয়া এবং নতুন কর অনুমোদন করা। ফরাসি বিপ্লবের প্রাক্কালে দেশে দারুণ অর্থের অভাব দেখা দেয়। এ কারণে রাজা 'স্টেটস জেনারেল' অধিবেশন আহ্বান করতে বাধ্য হন। আর এ অধিবেশনই ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের পথ উন্মুক্ত করে দিয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
স্টেটস জেনারেল বলতে কী বোঝ?
উত্তর