শেয়ারFacebookWhatsApp

মুসোলিনী কোন দেশের শাসক ছিলেন?

উত্তর: মুসোলিনী ইতালির শাসক ছিলেন।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

মুসোলিনী কোন দেশের শাসক ছিলেন?

উদ্দীপক

বিংশ শতাব্দীর মধ্যভাগে ইউরোপের একটি রাষ্ট্র উগ্র জাতীয়তাবাদ ও স্বৈরাচারী মনোভাবের কারণে বিশ্বব্যাপী যুদ্ধের দাবানল সৃষ্টি করে। যুদ্ধ শেষে রাষ্ট্রটি পরাজিত শক্তি হিসেবে শান্তিপ্রাপ্ত হয় এবং রাষ্ট্রটিকে দু'ভাগে বিভক্ত করা হয়।

Dinajpur · 2025

উত্তর

মুসোলিনী ইতালির শাসক ছিলেন।

উত্তর

প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক প্রভৃতি দেশের সাথে সন্ধি করার জন্য ১৯১৯ সালের ১৮ জানুয়ারি বিশ্বের ৩২টি দেশের প্রতিনিধিবর্গ ফ্রান্সের প্যারিস শহরে মিলিত হয়। এ সম্মেলনে গৃহীত সন্ধিসমূহই ইতিহাসে 'প্যারিস শান্তি চুক্তি' নামে পরিচিত। এ সম্মেলনে ৫টি দেশের জন্য ৫টি সন্ধি রচিত হয়েছিল। পরবর্তীতে এ সন্ধিগুলো বিভিন্ন স্থানে স্বাক্ষরিত হয়েছিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী জার্মানি রাষ্ট্রের সাথে সম্পর্কিত। ১৯১৯ সালের ভার্সাই সন্ধির অপমানজনক শর্তের ফলে জার্মান জাতিকে পুরো বিশ্বের জাতীয়তাবাদীদের নিকট খাটো করে উপস্থাপন করা হয়। যা পরবর্তী হিটলারের রাজনৈতিক ক্ষমতা দখলের প্রধান এজেন্ডা হিসেবেই দেখা দেয়। এক কথায় যাকে আমরা জার্মানির উগ্র জাতীয়তাবাদী স্পৃহা বলতে পারি। বিশেষজ্ঞদের ধারণা, ভার্সাই সন্ধির (১৯১৯ খ্রি.) মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। এ সন্ধিতে পরাজিতের প্রতি শ্রদ্ধা প্রদর্শিত হয়নি। বরং পরাজিত জার্মানিকে চিরতরে পঙ্গু করে ফেলার জন্য অপমানজনক সব শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। এর ফলে জার্মান জাতীয়তাবাদী দলগুলো 'জার্মান জাতিকে এ কথা বোঝাতে সক্ষম হয় যে, ভার্সাই সন্ধি ভঙ্গ না করলে জার্মান জাতির কলঙ্ক মোচন হবে না। ফলে জার্মান জাতীয়তাবাদ তীব্রভাবে বিকশিত হয়। প্রতিটি জার্মান প্রতিশোধ স্পৃহায় জেগে ওঠে। যার পূরো দায় উগ্র জার্মান জাতীয়তাবাদীদেরই। সর্বোপরি বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল জার্মানি। কারণ জার্মান রাষ্ট্রনায়ক হিটলার এরূপ উগ্রতা প্রদর্শন না করলে বিশ্ব ইতিহাস হয়তো ভিন্নভাবে বর্ণনা করতে হতো।

উত্তর

"যুদ্ধে পরাজয়ের পরিণতি উক্ত রাষ্ট্রটিতে অর্থাৎ জামানিতে বিপর্যয় ডেকে এনেছিল"- উক্তিটি যথার্থ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর মিত্রশক্তি জার্মানির নিকট থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করে। মিত্রশক্তি জার্মানিকে ছিন্নভিন্ন করে ফেলে এবং নিজেদের মধ্যে ভাগ করে নেয়। পূর্ব জার্মানিতে রাশিয়া এবং পশ্চিম জার্মানিতে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এ বিভাজন জার্মানবাসীর জীবনে বিপর্যয় ডেকে এনেছিল। কেননা, সমাজতন্ত্র ও ধনতন্ত্রের প্রতিযোগিতা ও দ্বন্দ্ব এবং এর ফলে সৃষ্ট বার্লিন দেয়াল জার্মানির জীবনকে দুঃসহ করে তুলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জার্মানির বিচারের জন্য নুরেমবার্গে একটি আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হয়। এখানে জার্মান যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি একটি ধ্বংস সম্মুখ রাষ্ট্রে পরিণত হয়। পরিশেষে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় জার্মানির জন্য বিপর্যয় ডেকে এনেছিল। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার রক্ত ঝরায়।
HSCHistory 2nd PaperDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।