শেয়ারFacebookWhatsApp

'ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো ।

উত্তর: রাজতন্ত্রের অবসানের পর জার্মানিতে যে প্রজাতন্ত্রের উদ্ভব ঘটে ইতিহাসে তা ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত। জার্মানিতে ১৯১৯ সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে ফ্রেডারিক ইবার্টের নেতৃত্বাধীন "স্যোশাল ডেমোক্রেটিক দল' ১৬৫টি আসন লাভ করে। ভাইমার নামক স্থানে জাতীয় সংবিধান সভার অধিবেশনে জার্মানির জন্য তারা একটি প্রজাতান্ত্রিক সংবিধান গ্রহণ করে। স্থানের নামানুসারে তাই নতুন এ শাসনব্যবস্থার নামকরণ হয় 'ভাইমার প্রজাতন্ত্র'। এ শাসনতন্ত্র অনুসারে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হন রাষ্ট্রপতি। এছাড়া দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়। উচ্চকক্ষের নাম দেওয়া হয় 'রাইখস্ট্যাডেট', যা বিভিন্ন রাজ্যের প্রতিনিধি নিয়ে গঠিত এবং নিম্নকক্ষের নাম দেওয়া হয় 'রাইখস্ট্যাগ', যার সদস্যরা প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচিত।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

'ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো ।

উদ্দীপক

"জোর যার মুল্লুক তার। "

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম গেস্টাপো

উত্তর

রাজতন্ত্রের অবসানের পর জার্মানিতে যে প্রজাতন্ত্রের উদ্ভব ঘটে ইতিহাসে তা ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত। জার্মানিতে ১৯১৯ সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে ফ্রেডারিক ইবার্টের নেতৃত্বাধীন "স্যোশাল ডেমোক্রেটিক দল' ১৬৫টি আসন লাভ করে। ভাইমার নামক স্থানে জাতীয় সংবিধান সভার অধিবেশনে জার্মানির জন্য তারা একটি প্রজাতান্ত্রিক সংবিধান গ্রহণ করে। স্থানের নামানুসারে তাই নতুন এ শাসনব্যবস্থার নামকরণ হয় 'ভাইমার প্রজাতন্ত্র'। এ শাসনতন্ত্র অনুসারে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হন রাষ্ট্রপতি। এছাড়া দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়। উচ্চকক্ষের নাম দেওয়া হয় 'রাইখস্ট্যাডেট', যা বিভিন্ন রাজ্যের প্রতিনিধি নিয়ে গঠিত এবং নিম্নকক্ষের নাম দেওয়া হয় 'রাইখস্ট্যাগ', যার সদস্যরা প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচিত।

উত্তর

উদ্দীপকের এই প্রবাদ তথা “জোর যার মুল্লুক তার" এর সাথে ইউরোপের দুইজন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক বেনিতো মুসোলিনি ও এডলফ হিটলারের মিল রয়েছে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ দুই বিশ্বযুদ্ধের মধ্যকার ইতিহাসের বহুল আলোচিত ও বহুল বিতর্কিত দুটি মতবাদ। ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদ এবং জার্মানিতে এডলফ হিটলার নাৎসিবাদ প্রবর্তন করেছিলেন। নামে ভিন্ন হলেও উভয় মতবাদের লক্ষ্য ছিল একই। আর তা হলো বল প্রয়োগের মাধ্যমেই শাসন পরিচালনা। দুটি মতবাদই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক হতাশা থেকে উদ্ভূত ক্ষোভকে পুঁজি করে বিকশিত হয়েছিল। এছাড়া উভয় মতবাদের পেছনেই উগ্র জাতীয়তাবাদ প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছিল। ফ্যাসিবাদের প্রবক্তা মুসোলিনি ছিলেন প্রচণ্ড ক্ষমতালিপ্সু । রাষ্ট্রক্ষমতা দখলের জন্য যাকে যেভাবে সন্তুষ্ট করা দরকার ফ্যাসিস্টরা সেভাবেই প্রচারণা চালিয়েছিল। তবে ফ্যাসিস্টরা সর্বাত্মবাদে বিশ্বাসী ছিল। তারা বিশ্বাস করত যে, রাষ্ট্র শক্তি প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়েছে। সুতরাং, শক্তি প্রয়োগ করেই রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হবে। অপরদিকে, নাৎসিবাদের প্রবক্তা হিটলার জার্মানির ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানির সর্বত্র একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। হিটলারের নাৎসিবাহিনী শুধু শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় ছিল তা নয়, বরং তারা নাৎসিবাদকে জার্মানিতে এক সর্বগ্রাসী সামাজিক বিশ্বাসে পরিণত করে। মুসোলিনি এবং হিটলারের এরূপ আগ্রাসী ও একনায়কতান্ত্রিক মনোভাবের বিষয়টিই উদ্দীপকে উল্লেখিত প্রবাদে প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রবাদের সাথে ইউরোপের দুইজন রাষ্ট্রনায়ক মুসোলিনি ও হিটলারের মিল রয়েছে।

উত্তর

উক্ত কর্মকান্ড তথা হিটলার ও মুসোলিনির আগ্রাসী ও উগ্র জাতীয়তাবাদী কর্মকাণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিকে ত্বরান্বিত করেছিল। সাম্রাজ্য বিস্তারের জন্য যুদ্ধ-বিগ্রহ করাকে মুসোলিনি ইতালির আধ্যাত্মিক অধিকার বলে দাবি করেন। তিনি যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ভার্সাই সন্ধির প্রতারণার প্রতিশোধ নিতে মনস্থ করেন। মুসোলিনি বুঝেছিলেন যে, ইতালির সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষাকে সফল করে তুলতে হলে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, ও জার্মানি ইত্যাদি শক্তিকে পরস্পরের বিরুদ্ধে নিয়োজিত করতে হবে। এজন্য তিনি ব্রিটেন ও ফ্রান্সকে জার্মানির বিরুদ্ধে নিয়োজিত করে এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে নিয়োজিত করে ইতালির প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করার কৌশল অবলম্বন করেন। অপরদিকে, হিটলারের মূল লক্ষ্য ছিল ভার্সাই সন্ধির অভিশাপ থেকে জার্মান জাতিকে মুক্ত করে আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। তাই নাৎসিরা উগ্র জার্মান-জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে প্রথম বিশ্বযুদ্ধে তার পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। ১৯৩৬ সালে হিটলার রাইনল্যান্ড দখল করে নেন। একই বছর হিটলার 'রোম-বার্লিন' চুক্তি করে আবিসিনিয়ায় ইতালীয় যুদ্ধকে সমর্থন জানান । ১৯৩৬ সালের নভেম্বরে হিটলার জাপানের সাথে কমিউনিস্টবিরোধী (Anti-Comintern Treaty) চুক্তির মাধ্যমে ইতালি-জার্মানি-জাপান ত্রিশক্তি জোট গড়ে তোলেন যা ইতিহাসে 'অক্ষশক্তি' নামে পরিচিত। হিটলারের নির্দেশে নাৎসিরা জার্মানি-চেক সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এ অজুহাতে জার্মানি সুদেতেন অঞ্চল দখল করে নয়। এভাবে হিটলারের নেতৃত্বে জার্মান বাহিনী একে একে ভার্সাই সন্ধি লঙ্ঘন করে প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী জার্মান সীমানার প্রায় সমস্ত অঞ্চল পুনরাধিকার করতে সক্ষম হয়। এরপর জার্মানি পোল্যান্ডের দিকে নজর দেয় । পোল্যান্ড আক্রমণের পূর্বে হিটলার একের পর এক কৌশলী নীতি প্রয়োগ করে রাশিয়াকে পশ্চিমা মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর হিটলার জার্মান বাহিনীকে পোল্যান্ড আক্রমণের নির্দেশ দিলে ওই বছরই ৩ সেপ্টেম্বর ইঙ্গ-ফরাসি বাহিনী জার্মানির বিরুদ্ধে - যুদ্ধ ঘোষণা করে । এভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আলোচনা শেষে তাই বলা যায়, উগ্র জাতীয়তাবাদী মুসোলিনি ও হিটলারের আগ্রাসী কর্মকাণ্ডই দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিকে তরান্বিত করে ।
HSCHistory 2nd Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।