শেয়ারFacebookWhatsApp

খ. ফ্যাসিবাদ কী?

উত্তর: ফ্যাসিবাদ হলো এমন একটি মতবাদ যার মূলকথা হলো, রাষ্ট্রই সকল শক্তির আধার। ইতালীয় শব্দ Fascio থেকে Fascism শব্দটির উদ্ভব হয়েছে। এর একটি অর্থ হলো বল বা শক্তি । অপর একটি অর্থ গুচ্ছ বা আঁটি। উৎপত্তিগত অর্থে ফ্যাসিবাদ হলো- এমন বল বা শক্তি যা সহজে ভাঙা সম্ভব নয়। এই অর্থটি গ্রহণ করে- বেনিতো মুসোলিনী ইতালিতে যে মতবাদের জন্ম দিয়েছেন, তা-ই ফ্যাসিবাদ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

খ. ফ্যাসিবাদ কী?

উদ্দীপক

পশ্চিমা এক নেতা ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেছিলে। বাল্যকালে তার পিতার মৃত্যু ঘটে। তার ইচ্ছা ছিল চিত্রশিল্পী হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দিয়ে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। একসময় তিনি শ্রমিক দলে যোগ দিয়ে সুনির্দিষ্ট কর্মসূচী তৈরি করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

'Mein KampfKampf^{\prime} গ্রন্থটির রচয়িতা এডলফ হিটলার।

উত্তর

ফ্যাসিবাদ হলো এমন একটি মতবাদ যার মূলকথা হলো, রাষ্ট্রই সকল শক্তির আধার। ইতালীয় শব্দ Fascio থেকে Fascism শব্দটির উদ্ভব হয়েছে। এর একটি অর্থ হলো বল বা শক্তি । অপর একটি অর্থ গুচ্ছ বা আঁটি। উৎপত্তিগত অর্থে ফ্যাসিবাদ হলো- এমন বল বা শক্তি যা সহজে ভাঙা সম্ভব নয়। এই অর্থটি গ্রহণ করে- বেনিতো মুসোলিনী ইতালিতে যে মতবাদের জন্ম দিয়েছেন, তা-ই ফ্যাসিবাদ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নেতার সাথে আমার পাঠ্যবইয়ের যে ব্যক্তির মিল রয়েছে তিনি হলেন এডলফ হিটলার। বিংশ শতকের রাজনীতির ইতিহাসে এডলফ হিটলার এক সুপরিচিত নাম। তিনি ১৮৯৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শুল্ক বিভাগের সামান্য চাকুরে। তার মা ছিলেন নারী কৃষক। বাল্যকালেই পিতার মৃত্যুতে হিটলার চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেন। হিটলার চেয়েছিলেন একজন চিত্রশিল্পী হবেন। স্কুল জীবন সমাপ্ত করে তিনি রাজধানী ভিয়েনায় গমন করেন। কিন্তু ছবি আঁকার স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি কিছুদিন প্রেসে কাজ করেন। ১৯১৯ সালে হিটলার জার্মান শ্রমিক দলে যোগ দিয়ে অল্পদিনের মধ্যেই বাগ্মিতায় এ দলের নজর কাড়তে সক্ষম হন। এ সময় জার্মানির অধিকাংশ দলের মতো জার্মান শ্রমিক দলেরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তিনি নির্দিষ্ট কর্মসূচি তৈরি করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। সামরিক প্রশিক্ষণ এক্ষেত্রে তার সহায়ক হয়। ফলে দুই বছরের মধ্যেই এ দলের সদস্যসংখ্যা বৃদ্ধি পায়। সংগঠনও সুদৃঢ় হয়। হিটলার দলের নাম পরিবর্তন করে রাখেন জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল। সংক্ষেপে নাসি পার্টি বা নাজি পার্টি। নাৎসি পার্টির হয়ে হিটলার ১৯৩৪ সালে জার্মানির সর্বময় কর্তৃত্ব দখল করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত নেতার সাথে পাঠ্যপুস্তকের এডলফ হিটলারের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত শাসক তথা এডলফ হিটলারের উত্থানের পিছনে অনেক কারণ ছিল বলে আমি মনে করি। জার্মানিরা ছিল আত্ম গর্বিত জাতি। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের নিকট পরাজয় তারা মেনে নিতে পারেনি। অধিকাংশ জার্মান মনে করত যে, জার্মানি আত্মসমর্পণ না করে যদি যুদ্ধ চালিয়ে যেত তাহলে পরাজয় এড়ানো সম্ভব হতো। হিটলারের নাৎসিদলও একই মত পোষণ করে । নাৎসি দল প্রচার করে যে, ভার্সাই সন্ধি স্বাক্ষরের মাধ্যমে প্রজাতন্ত্র সরকার জার্মানির জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফলে নাৎসিদল ও হিটলার ক্রমেই জার্মানদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। নাৎসিদের নিরন্তর প্রচারণায় জার্মান জনগণের মনে এই ধারণা বন্ধমূল হয় যে, একমাত্র নাৎসিদলই জার্মানির হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবে। প্রজাতন্ত্রী সরকার কমিউনিস্টদের দমাতে না পারলেও হিটলারের ঝটিকা বাহিনী কমিউনিস্টদের কোণঠাসা করতে সক্ষম হয়েছিল। ফলে হিটলারের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এমনকি শক্তি প্রয়োগ করে ১৯৩৩ সালের নির্বাচনে নাৎসিদল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে সক্ষম হয়। পরিশেষে বলা যায়, এডলফ হিটলারের অসাধারণ বাগ্মিতা ও সম্মোহনী ক্ষমতা নাৎসিদলের তথা হিটলারের উত্থানে সহায়ক হয়েছিল।
HSCHistory 2nd Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।