ফ্যাসিবাদ (Fascism) বলতে কী বুঝ?
উত্তর: ফ্যাসিবাদ হলো এমন একটি মতবাদ যার মূলকথা হলো, রাষ্ট্রই সকল শক্তির আধার। ইতালীয় শব্দ Fascio থেকে Fascism শব্দটির উদ্ভব হয়েছে। এর একটি অর্থ হলো বল বা শক্তি। অপর একটি অর্থ গুচ্ছ বা আঁটি। উৎপত্তিগত অর্থে ফ্যাসিবাদ হলো- এমন বল বা শক্তি যা সহজে ভাঙা সম্ভব নয়। এই অর্থটি গ্রহণ করে- বেনিতো মুসোলিনী ইতালিতে যে মতবাদের জন্ম দিয়েছেন, তা-ই ফ্যাসিবাদ ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
ফ্যাসিবাদ (Fascism) বলতে কী বুঝ?
উত্তর