শেয়ারFacebookWhatsApp

ফুয়েরার অর্থ কি?

উত্তর: ফুয়েরার শব্দের অর্থ নেতা।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ফুয়েরার অর্থ কি?

উদ্দীপক

"X" নামক ব্যক্তি পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের দেশে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা পেশা নিয়ে তিনি কর্মজীবন শুরু করলেও শিক্ষকতার পাশাপাশি তিনি একটি রাজনৈতিক দলে যোগ দেন। পরবর্তীতে তিনি নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেন। গণতন্ত্রের পরিবর্তে বল প্রয়োগে ক্ষমতা গ্রহণের পক্ষে তার মত ছিল।

Dhaka · 2023

উত্তর

ফুয়েরার শব্দের অর্থ নেতা।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জার্মানি, ইতালি, জাপান সহযোগিতা চুক্তির মাধ্যমে গঠিত ইতিহাসে অক্ষশক্তি নামে খ্যাত। অক্ষশক্তি মূলত কমিউনিস্টবিরোধী চুক্তির মাধ্যমে গঠিত হলেও একে বিশ্বযুদ্ধের মিত্রশক্তির বিরুদ্ধে সাময়িক জোটও বলা যেতে পারে। ১৯৩৭ সালে ইতালি এ শক্তিজোটে যোগ দেয়। তৎকালীন ইতালির উগ্রপন্থি রাজনৈতিক মতবাদ ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনী বলেছিলেন, এটি এমন একটি অক্ষ যার চারদিকে শক্তির জন্য অনুপ্রাণিত ইউরোপীয় শক্তিবর্গ সহযোগিতা করতে পারে।

উত্তর

উদ্দীপকে বেনিতো মুসোলিনীকে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বেনিতো মুসোলিনী ১৮৮৩ সালের ২৯ জুলাই উত্তর ইতালি রোমানা অঞ্চলের প্রিভাপিও নামক গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি শিক্ষকতা পেশায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি তিনি এই সমাজতন্ত্রী দলে যোগ দিয়ে বিপ্লবী কর্মকান্ড শুরু করেন। প্রথম বিশ্বযুদ্ধে ইতালির যোগদানের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করায় তিনি এই দল থেকে আবিষ্কৃত হন। এরপর ১৯১৯ সালে তিনি নিজস্ব রাজনৈতিক দল ফ্যাসিস্ট প্রচেষ্টা গঠন করে ইতালি জাতীয় পুনরুজ্জীবনের জন্য বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করেন। তিনি ইতালির রাজনীতিতে এক নতুন স্বৈরাচার নীতি প্রবর্তন করেছিলেন। যা ছিলো সম্পূর্ণ গণতন্ত্রের পরিপন্থি। ১৯২৪ সালে প্রহসমূলক নির্বাচনের মাধ্যমে বিরোধী দল গুলোকে প্রদর্শন ও কোণঠাসা করে ৬৫% ভোট সংগ্রহ করেন। আর তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানালে বিরোধী দলের নেতাদের হত্যা করা হয়। উদ্দীপকে দেখা যায়, X নামক ব্যক্তি শিক্ষকতা পেশা নিয়ে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একটি রাজনৈতিক দলের যোগ দেন এবং পরে নিজেই দল গঠন করেন। যা উপরে আলোচিত বেনিতো মুসোলিনী ব্যক্তি জীবন ও রাজনৈতিক উত্থানের সাথে সাদৃশ্যপূর্ণ। আরও বলা যায় গণতন্ত্রের পরিবর্তে ফল প্রয়োগের ক্ষমতা গ্রহণের পক্ষে তার মত ছিল যা মুসোলিনীর রাজনৈতিক মতাদর্শনের প্রতিফলন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে ইতালির ফ্যাসিবাদের জনক মুসোলিনীকেই ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উক্ত ব্যক্তি তথা বেনিতো মুসোলিনীর পররাষ্ট্রনীতি ছিলো সম্পসারণমূলক। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মুসোলিনী সাম্রাজ্য বিস্তারের জন্য যুদ্ধ-বিগ্রহ করাকে ইতালির আধ্যাত্মিক অধিকার বলে দাবি করেন। যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার ও আন্তর্জাতিকভাবে ইতালির সাময়িক শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তিনি ক্ষমতা গ্রহণের পর পরই সামরিক বাহিনীকে ঢেলে সাজান। তিনি যুদ্ধ-বিগ্রহ করার মাধ্যমের ভার্সাই সন্ধির প্রতারণার প্রতিশোধ নিতে মনস্থ করেন । এইজন্য তিনি ব্রিটেন ও ফ্রান্সকে জার্মানির বিরুদ্ধে নিয়োজিত করেন। তাছাড়া তিনি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে নিয়োজিত করে ইতালির প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার কৌশল অবলম্বন করেন। সাম্রাজ্য বিস্তারে জোর দেওয়ার পাশাপাশি মুসোলিনী প্রতিবেশী দেশগুলোতে ফ্যাসিবাদে উত্থানে সহযোগিতা প্রদান করেন। যেমন স্পেনে গৃহযুদ্ধ শুরু করলে তিনি ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে জেনারেল ফ্রাঙ্কোর বাহিনীকে সমর্থন করেন। একই যুদ্ধে জার্মানিও সমর্থন প্রদান করেছিল। এরই ধারাবাহিকতা মুসোলিনী নিজ শক্তি বৃদ্ধি করার জন্য হিটলারের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হন। জার্মানি ও ইতালির মধ্যে এন্টি-কমিনটার্ন চুক্তি স্বাক্ষরিত হয় । রাশিয়ায় জার্মানির যুদ্ধে সুযোগে উত্তর আফ্রিকায় ফরাসি ও ব্রিটিশ উপনিবেশ দখল করে নিজ দেশের শক্তি বৃদ্ধি করেন। সুতরাং বলা যায় যে, মুসোলিনী সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণমূলক পররাষ্ট্রনীতি অবলম্বন করেছিলেন। যার ফলে পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন।
HSCHistory 2nd PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।