শেয়ারFacebookWhatsApp

ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখ।

উত্তর: ১৯১৯ সালের ৬ ফেব্রুয়ারিতে জার্মানির ভাইমার নামক স্থানে যে প্রজাতন্ত্র গঠিত হয় তা ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন উদারপন্থী সমাজতন্ত্রী নেতা এফ এবার্ট। ভাইমার প্রজাতন্ত্রের সরকারকেই যুদ্ধ পরবর্তী সকল জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। ভার্সাই সন্ধি চুক্তিতে এ সরকারকে স্বাক্ষর করতে হয়। এই প্রজাতন্ত্র ১৯৩৩ সাল পর্যন্ত স্থায়ী ছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখ।

উদ্দীপক

ইতিহাস বিভাগের অধ্যাপক 'ক' শ্রেণিকক্ষে মানব সভ্যতার ইতিহাসে সর্বাপেক্ষা ধ্বংসাত্মক যুদ্ধ সম্পর্কে আলোচনা করছিলেন। যে যুদ্ধে পৃথিবীর সকল মহাদেশ ও মহাসাগর আক্রান্ত হয় এবং প্রায় ৬১টি দেশ অংশগ্রহণ করে। জনাব 'ক' বলেন উক্ত যুদ্ধ ৬ বছর স্থায়ী হয়েছিলো এবং যুদ্ধে প্রায় ৫ কোটি মানুষ মৃত্যুমুখে পতিত হয়েছিল।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

'ফ্যাসিও' শব্দের অর্থ হলো 'বল' বা শক্তি ।

উত্তর

১৯১৯ সালের ৬ ফেব্রুয়ারিতে জার্মানির ভাইমার নামক স্থানে যে প্রজাতন্ত্র গঠিত হয় তা ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন উদারপন্থী সমাজতন্ত্রী নেতা এফ এবার্ট। ভাইমার প্রজাতন্ত্রের সরকারকেই যুদ্ধ পরবর্তী সকল জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। ভার্সাই সন্ধি চুক্তিতে এ সরকারকে স্বাক্ষর করতে হয়। এই প্রজাতন্ত্র ১৯৩৩ সাল পর্যন্ত স্থায়ী ছিল।

উত্তর

জনাব 'ক'-এর বর্ণনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতি ইঙ্গিত পাওয়া যায় । আর এ বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে বহুবিধ কারণ দায়ী ছিল। ১৯১৯ সালের ভার্সাই সন্ধির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল । এ সন্ধিতে পরাজিতদের প্রতি সামান্যতম শ্রদ্ধা প্রদর্শিত হয় নি। এর ফলে জার্মান জাতীয়তাবাদী দলগুলো জাতিকে এ কথা বোঝাতে সক্ষম হয় যে, ভার্সাই সন্ধি ভঙ্গ না করলে জার্মান জাতির কলঙ্ক মোচন হবে না। ফলে জার্মান জাতীয়তাবাদ তীব্রভাবে প্রকাশিত হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। তাছাড়া জার্মানির শান্তিপ্রিয় ওয়েমার প্রজাতন্ত্রের পতন ও নাৎসি দলের উত্থান বিশ্বকে আরেকটি যুদ্ধের দিকে ধাবিত করে। আর জার্মানিতে হিটলারের ক্ষমতারোহণ এ যুদ্ধ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে । তাছাড়া ১৯২৩-৩০ সালে বিশ্বব্যাপী পুঁজিবাদী দেশগুলো অর্থনৈতিক মহামন্দায় নিপতিত হলে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে এসব উগ্র জাতীয়তাবাদী মতবাদ ইতালি ও জার্মানির জনগণকে যুদ্ধোন্মাদ করে তোলে । আর হিটলারের সফল কূটনীতি এবং ইংল্যান্ডের জার্মান তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে গতিময় করে। সর্বোপরি রোম- বার্লিন- টোকিও অক্ষশক্তি জোট গঠন, জার্মানির সোভিয়েতের প্রতি অবিশ্বাস প্রভৃতি কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত। এ যুদ্ধে অংশগ্রহণ করে ৬১টি দেশ, যেখানে ১৭০ কোটি মানুষ বাস করত। ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কেবল ইউরোপেই যুদ্ধজনিত ক্ষতির পরিমাণ ছিল ১৬ হাজার কোটি ডলার । যুদ্ধরত দেশসমূহের প্রত্যক্ষ সাময়িক ব্যয় ছিল তাদের জাতীয় আয়ের ৬০-৭০ শতাংশ। সব মিলিয়ে নিহত হয় ৫ কোটিরও বেশি লোক। যুদ্ধের পর মোট ১১টি রাষ্ট্রে সমাজতন্ত্রের যাত্রা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব উপনিবেশ ব্যবস্থা গভীর সংকটে পড়ে, শুরু হয় উপনিবেশবাদবিরোধী জাতীয় মুক্তি সংগ্রাম। পৃথিবীতে গণতান্ত্রিক শক্তির উত্থান নতুনভাবে শুরু হতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা ফেলে। এই বোমার ক্ষতিকর ফল জাপানের ওই অঞ্চলের মানুষ এখনো ভোগ করছে। উদ্দীপকে বর্ণিত যুদ্ধে প্রায় ৬১টি দেশ অংশগ্রহণ করেন। এটি মানবসভ্যতার সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ 'যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করে। তাই বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী।
HSCHistory 2nd Paperচট্টগ্রাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।