শেয়ারFacebookWhatsApp

ভাইমার প্রজাতন্ত্র কী?

উত্তর: ১৯১৯ সালের ৬ ফেব্রুয়ারিতে জার্মানির ভাইমার নামক স্থানে যে প্রজাতন্ত্র গঠিত হয় তা ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন উদারপন্থি সমাজতন্ত্রী নেতা এফ এবার্ট। ভাইমার প্রজাতন্ত্রের সরকারকেই যুদ্ধ পরবর্তী সকল জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। ভার্সাই সন্ধি চুক্তিতে এ সরকারকে স্বাক্ষর করতে হয়। এই প্রজাতন্ত্র ১৯৩৩ সাল পর্যন্ত স্থায়ী ছিল ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ভাইমার প্রজাতন্ত্র কী?

উদ্দীপক

চাপিয়ে দেয়া একটি চুক্তির মাধ্যমে মর্যাদা ও অর্থনৈকিভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য ইউরোপের একটি শক্তিধর দেশে বিশ্বব্যাপী যুদ্ধের সূচনা করে। কিন্তু যুদ্ধে রাষ্ট্রটি পূর্বের ন্যায় পরাজিত হয় এবং শাস্তিস্বরূপ দেশটিকে বিভক্ত করে অন্যান্য দেশ তার নিয়ন্ত্রণ গ্রহণ করে। পরে অবশ্য একত্রীকরণের মাধ্যমে বিভক্ত দেশটি পুনরায় একত্রিত হয় ।

Rajshahi · 2022

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে যে আনবিক বোমা ফেলেছিল তার নাম ছিল ফ্যাটম্যান।

উত্তর

১৯১৯ সালের ৬ ফেব্রুয়ারিতে জার্মানির ভাইমার নামক স্থানে যে প্রজাতন্ত্র গঠিত হয় তা ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন উদারপন্থি সমাজতন্ত্রী নেতা এফ এবার্ট। ভাইমার প্রজাতন্ত্রের সরকারকেই যুদ্ধ পরবর্তী সকল জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। ভার্সাই সন্ধি চুক্তিতে এ সরকারকে স্বাক্ষর করতে হয়। এই প্রজাতন্ত্র ১৯৩৩ সাল পর্যন্ত স্থায়ী ছিল ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত যুদ্ধটি আমার পাঠ্যবইয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাকে নির্দেশ করে। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা ছিল না। এ যুদ্ধের কারণ সামান্যও নয়। প্রথম মহাযুদ্ধের অমীমাংসিত সমস্যা থেকে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে বিকশিত আন্তর্জাতিক রাজনীতির জটিল ঘটনাবলি ও বিষয়াবলি থেকেই এ ধরনের সর্বগ্রাসী যুদ্ধের বিস্ফোরণ ঘটেছিল। প্রথম বিশ্বযুদ্ধে যা সারতে না সারতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেড়ে ওঠে। বিশ্বের ৬১টি দেশ এই যুদ্ধে অংশ গ্রহণ করে। ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত প্রায় ৬ বছর দেশে দেশে যুদ্ধ হয়। মূলত প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার পর ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানিকে মিত্র শক্তি অর্থনৈতিক এবং সামরিকভাবে পঙ্গু করে ফেলে। ফলে জার্মানির জাতীয়তাবাদী নেতারা জার্মানির প্রতি এই অপমানজনক সন্ধি মেনে নিতে পারেনি। ফলে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সেই সাথে জার্মানি, ইতালি ইত্যাদি ও জাপানের অক্ষ জোট আর ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও রাশিয়ার মিত্র জোটে পৃথিবীর দেশগুলো দুইটি সামরিক জোটে বিভক্ত হয়ে পড়ে যার ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবশান্তী হয়ে পড়ে। দীর্ঘ ৬ বছর যুদ্ধ শেষে জার্মানি পরাজিত হয় এবং জাপানে আত্মসমরপনের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে।

উত্তর

উক্ত দেশের অর্থাৎ জার্মানির তৎকালীন শাসক তথা এডলফ হিটলারের শেষ পরিণতি সুখকর ছিল না । ১৯৪৫ সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত বাহিনী বার্লিন আক্রমণ করলে এডলফ হিটলার ভূগর্ভের নিচে বিশেষভাবে নির্মিত ব্যাংকারে আশ্রয় নেন। সাথে ছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মীবৃন্দ ও ডাক্তার। ১৯৪৪ সালের ২০ জুলাই বোমা বিস্ফোরণে প্রাণনাশের চেষ্টার পর থেকে তার হাত দুটি কাঁপত এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতেন। রাশিয়ার সৈন্য বার্লিনে প্রবেশের কথা শুনে তিনি বিচলিত হয়ে পড়েন । হিটলার বুঝতে পেরেছিলেন তার সময় শেষ হয়ে গেছে । তাই তিনি রাজনৈতিক দলিল প্রস্তুত করতে থাকেন। হিটলার নাৎসিদলকে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি দিয়ে যান। ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বিশ্ববিখ্যাত নেতা হিটলার জার্মানির অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। তাঁর মৃতদেহ ব্যাংকারের বাইরে চ্যানন্সেলারির উদ্যানে সম্পূর্ণভাবে দাহ করা হয়। এর মধ্যে দিয়ে এডলফ হিটলারের বৈচিত্র্যময় জীবনের পরিসমাপ্তি ঘটে।
HSCHistory 2nd PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।