শেয়ারFacebookWhatsApp

মুসোলিনী কোন দেশের শাসক ছিলেন?

উত্তর: বেনিতো মুসোলিনী ইতালির শাসক ছিলেন।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

মুসোলিনী কোন দেশের শাসক ছিলেন?

উদ্দীপক

ফাহিমের বাহিনী তার নিজ দেশে একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। সংবাদপত্র ও অন্যান্য মিডিয়ার অধিকার কেড়ে নেয়। দেশটিতে প্রতিদিন সন্ত্রাসী কার্যকলাপ ঘটতে থাকে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী কার্যকলাপে উৎসাহ দিতে থাকে।

Combined · 2019

উত্তর

বেনিতো মুসোলিনী ইতালির শাসক ছিলেন।

উত্তর

ফ্যাসিবাদের মূলনীতি ছিল চারটি । যথা— ১. রাষ্ট্রের মর্যাদা রক্ষা করা। ২. ব্যক্তিগত ধন-সম্পত্তি রক্ষা করা। ৩. দেশ থেকে সমাজতন্ত্র নির্মূল করা। ৪. ইতালিকে বিশ্বরাষ্ট্রে উন্নীত করার উপযোগী পররাষ্ট্র নীতি গ্রহণ করা।

উত্তর

উদ্দীপকের ফাহিমের বাহিনীর সাথে জার্মানির শাসক হিটলারের নাৎসি বাহিনীর মিল পাওয়া যায় । এডলফ হিটলারের নেতৃত্বে জার্মানির ১৯৩৪ সালের নির্বাচনে নাৎসি বাহিনী ক্ষমতায় আসার পর নানা ধরনের স্বৈরতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করে। এ বাহিনী জার্মানির সর্বত্র একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ১৯৩৪ সালের ২৪ জুলাই নাৎসি দল ছাড়া সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। ফ্যাসিস্ট লুই-এর নেতৃত্বে একটি ট্রেড ইউনিয়ন ছাড়া আর সবকটি ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করা হয়। ওয়েমার সংবিধান কার্যত রহিত করা হয়। উগ্র জাতীয়তাবাদী নাৎসিরা দেশের সংবাদপত্র, বেতার, শিক্ষাসহ সকল প্রতিষ্ঠানের অধিকার কেড়ে নেয়। যেকোনো সময় যেকোনো নাগরিককে গ্রেফতার করা ও বিনা বিচারে আটক করে রাখা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী জার্মানিতে এরকম একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার সূচনা করে। উদ্দীপকের ফাহিমের বাহিনী দেশটির সর্বত্র একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তারা প্রচার মাধ্যমের অধিকার কেড়ে নেয়। সন্ত্রাস নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। এমনকী আইন-শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী কার্যকলাপে উৎসাহ দিতে থাকে। সুতরাং বলা যায়, ফাহিমের বাহিনীর কর্মকাণ্ডের সাথে হিটলারের নাৎসি বাহিনীর কর্মকাণ্ডের সাদৃশ্য পাওয়া যায় ৷

উত্তর

উক্ত শাসক অর্থাৎ এডলফ হিটলারের আমলে সমগ্র জার্মানি মৃত্যুপুরী ও বন্দি শিবিরে পরিণত হয় বলে আমি মনে করি। হিটলার ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি জার্মানির শাসনক্ষমতা দখল করার পর চরম কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠেন। তিনি ১৯৩৪ সালে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর দুটি পদই দখল করেন। তিনি ক্রমশ বিরোধী দলগুলোর কবর রচনা করেন । তার সরকার বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করে। হেইনরিখ হিমলার, হার্মান গোয়েরিং, পল যোসেফ গোয়েবলস প্রমুখ জার্মানিতে চরম একনায়কতন্ত্র ও নাৎসিবাদ প্রতিষ্ঠা করতে হিটলারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। তারা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা ধরনের দমন পীড়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য বন্দিশিবির খোলা হয়। ১৯৩৪ সালের ৩০ জুন রাতে হাজারের বেশি মানুষকে হিটলারের বিরুদ্ধে অভ্যুত্থান | ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগ এনে হত্যা করা হয়। এটিকে 'লম্বা ছুরির রজনী' বলে ভয়ার্তচিত্তে স্মরণ করা হয়ে থাকে। হিটলারের নামে প্রতিষ্ঠিত শিশু ও যুব সংগঠনে ১০ থেকে ১৮ বছরের কিশোর ও তরুণ-তরুণীদের অন্তর্ভুক্ত করা হয়। হিটলারের বিরোধী কোনো শিক্ষিত মানুষের পক্ষে দেশে বসবাস করা কঠিন হয়ে পড়ে। উপরোক্ত বর্ণনা থেকে এটা স্পষ্ট যে, হিটলারের শাসনামলে সমগ্র জার্মানি সত্যিই মৃত্যুপুরী ও বন্দিশিবিরে পরিণত হয়।
HSCHistory 2nd PaperCombined 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।