ফ্যাটম্যান কী? বুঝিয়ে লেখ।
উত্তর: ফ্যাটম্যান একটি পারমাণবিক বোমার নাম, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে ব্যবহার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে, যার নামই হলো ফ্যাটম্যান (Fat Man)। এ বোমার আঘাতে নাগাসাকির প্রায় উনচল্লিশ হাজার মানুষ ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও প্রায় পঁচিশ হাজার লোক আঘাত প্রাপ্ত হয়। বিস্ফোরণ ও অগ্নিদগ্ধ হয়ে পরে হাজারো লোক মারা যায়। তেজস্ক্রিয়তার প্রভাবে শত শত লোক আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
ফ্যাটম্যান কী? বুঝিয়ে লেখ।
উত্তর