প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ কী?
উত্তর: দীর্ঘকাল একনাগাড়ে যুদ্ধ চলার জন্য জার্মানির শক্তি ক্রমাগতভাবে কমে গেলে পরাজয় নিশ্চিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্ব যত বেশি হতে থাকে, জার্মানির শক্তি ততই হ্রাস পেতে থাকে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য পেয়ে মিত্রশক্তি নতুন উৎসাহে যুদ্ধ শুরু করে। মিত্রশক্তির প্রচারের ফলে জার্মানির মনোবল ভেঙে পড়ে। জার্মানির একার পক্ষে অস্ট্রিয়া, রোমানিয়া, তুরস্কের সাথে যুদ্ধ চালনা ছিল কঠিন কাজ। জার্মানির গণতান্ত্রিক দল ও কাইজারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাষ্ট্রের আরেক অরাজকতার সৃষ্টি করে। জার্মানির কাইজার দেশ থেকে পালিয়ে যান। জার্মান নৌ-বাহিনীতে বিদ্রোহ দেখা দেয়। এসব কারণে ১৯১৮ সালের ১১ নভেম্বর জার্মানি পরাজয় বরণ করে ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ কী?
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর