উদ্দীপকের ময়নামতি সিমেট্রি কোন যুদ্ধের স্মৃতি বহন করে? উক্ত যুদ্ধের ঘটনা প্রবাহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ময়নামতি সিমেন্ট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে। নিচে ধারাবাহিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ বর্ণনা করা হলো:পোল্যান্ড আক্রমণ: ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ৩ সেপ্টেম্বর ফ্রান্স ও ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।বেলজিয়াম ও হল্যান্ড অধিকার: ১৯৪০ সালের মে মাসে হিটলার বেলয়িাম, হল্যান্ড ও লুক্সেমবার্গ আক্রমণ করে অধিকার করে নেন।ফ্রান্স আক্রমণ ও দখল: হিটলার প্রথম বিশ্বযুদ্ধের কথা স্মরণ করে ফ্রান্স আক্রমণ করলে ১৯৪০ সালের ২১ জুন ফরাসি প্রতিনিধিগণ আত্মসমর্পণ করেন।ইংল্যান্ড আক্রমণ: জার্মান সরকার ইংল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড সরকার ও নব উদ্যমে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অনেকবার ইংল্যান্ড আক্রমণ করেও হিটলার ইংল্যান্ড দখল করতে ব্যর্থ হন। সোভিয়েত ইউনিয়নের যোগদান: ১৯৪১ সালের ২২ জুন জার্মান সেনাপতি পাউলাস রাশিয়া আক্রমণ করে। প্রথম দিকে জার্মান বাহিনী সফলতা লাভ করে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করে লালফৌজ জার্মান বাহিনীকে পর্যদুস্ত করে দেয়। ১৯৪৩ সালে জার্মান সেনাপতি পাউলাস আত্মসমর্পণ করেন।জাপানের যোগদান: ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান মার্কিন নৌ ও বিমান ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে। একই সাথে জাপান যুদ্ধ ঘোষণা করে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান: ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি মিত্রশক্তির পক্ষে ও অক্ষ শক্তির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে এবং সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে।জাপানের আত্মসমর্পণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি: ইতালি ও জার্মানির পরাজয়ের পর জাপান পিছু হটতে থাকে। ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমাতে এবং ৯ আগস্ট জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র আণবিক বোমা নিক্ষেপ করলে জাপানের আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা' ছিল না। অবশেষে ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ময়নামতি সিমেট্রি কোন যুদ্ধের স্মৃতি বহন করে? উক্ত যুদ্ধের…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর