তুমি কি মনে কর, উক্ত যুদ্ধের, ফলাফল ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত। এ যুদ্ধে অংশগ্রহণ করে ৬১টি দেশ, যেখানে ১৭০ কোটি মানুষ বাস করত। ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কেবল ইউরোপেই যুদ্ধজনিত ক্ষতির পরিমাণ ছিল ১৬ হাজার কোটি ডলার। যুদ্ধরত দেশসমূহের প্রত্যক্ষ সাময়িক ব্যয় ছিল তাদের জাতীয় আয়ের ৬০-৭০ শতাংশ। সব মিলিয়ে নিহত হয় ৫ কোটিরও বেশি লোক। যুদ্ধের পর মোট ১১টি রাষ্ট্রে সমাজতন্ত্রের যাত্রা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব উপনিবেশ ব্যবস্থা গভীর সংকটে পড়ে, শুরু হয় উপনিবেশবাদবিরোধী জাতীয় মুক্তি সংগ্রাম। পৃথিবীতে গণতান্ত্রিক শক্তির উত্থান নতুনভাবে শুরু হতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা ফেলে। এই বোমার ক্ষতিকর ফল জাপানের ওই অঞ্চলের মানুষ এখনো ভোগ করছে।উদ্দীপকে বর্ণিত যুদ্ধে প্রায় ৬১টি দেশ অংশগ্রহণ করে। এটি মানবসভ্যতার সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করে। তাই বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত যুদ্ধের, ফলাফল ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী? মতাম…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর