শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উদ্দীপকের ব্যক্তিটি রাজনৈতিকভাবে সফলতা অর্জন করেছিলেন? উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে এডলফ হিটলারের কথা বলা হয়েছে। হিটলার তার বক্তৃতা ও সম্মোহনী শক্তির মাধ্যমে জনগণের আনুগত্য অর্জন করে অল্পদিনের মধ্যে রাজনৈতিকভাবে সফলতা অর্জনে সক্ষম হয়েছিলেন।১৯১৯ সালের এডলফ হিটলার জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল (National Socialist German Workers Party) এর নেতা বা ফুয়েরার নির্বাচিত হন। তিনি উগ্র জাতীয়তাবাদী চেতনায় সমাজকে উদ্দীপ্ত করে তোলেন। তার পার্টি জার্মানির বৃহৎ পুঁজিপতিদের সংস্পর্শে আসে এবং সমাজতান্ত্রিক বিপ্লববিরোধী শক্তি হিসেবে কাজ শুরু করে। ১৯২৩ সালের নভেম্বর মাসে মিউনিখে হিটলার এবং তার সমর্থকগণ নির্বাচিত সরকারকে অবৈধ ঘোষণা করে একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেন। অভ্যুত্থানকারীদের অপচেষ্টা ব্যর্থ হলে তাদের জেল হয়। জেলখানাতে অবস্থানকালে নয় মাসে তিনি Mein Kampf (আমার সংগ্রাম) নামক জীবনীমূলক একটি গ্রন্থ রচনা করে তার চিন্তাধারার বিকাশ ঘটান। Mein kampf-কে নাৎসিবাদের বাইবেল বলা হয়। জার্মান সমাজ তখনও উগ্র জাতীয়তাবাদী চিন্তাকে ততটা সহজভাবে মেনে নেয়নি বলেই তার প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশ্য ১৯৩৩ সালের দিকে তার মতবাদ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়। এবং ১৯৩৪ সালে হিটলার একাধারে চ্যান্সেলর ও প্রেসিডেন্টর পদ গ্রহণ করে নিজেকে 'ফুয়েরার' ঘোষণা দেন।উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামান্য বেতনভুক্ত সৈনিক হতে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রের ফুয়েরার বা নেতা বনে যাওয়া হিটলারের রাজনৈতিক সফলতা ছিল সত্যিই বিস্ময়কর।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উদ্দীপকের ব্যক্তিটি রাজনৈতিকভাবে সফলতা অর্জন করেছিল…

উদ্দীপক

ইউরোপ মহাদেশের এক রাজনৈতিক ব্যক্তি যিনি তার বক্তৃতার মাধ্যমে শ্রোতাদের অভিভূত করতেন। তিনি ভাষণের সম্মোহনী শক্তির মাধ্যমে জনগণকে আকর্ষণ করতে ও তাদের আনুগত্য অর্জনে সক্ষম হয়েছিলেন। এসব গুণাবলির জন্যই তিনি অল্পদিনের মধ্যে তার রাজনৈতিক দলের প্রদান পদ লাভ করেন।

নটরডেম কলেজ · 2025

উত্তর

এডলফ হিটলার কর্তৃক ইহুদি নিধনকে হলোকাস্ট বলে।

উত্তর

ফ্যাসিবাদ হলো একটি স্বতন্ত্র বিশ্বাস। প্রকৃতপক্ষে বেনিতো মুসোলিনীর মতবাদকেই ফ্যাসিবাদ বলে। এ মতবাদে রাষ্ট্রের ব্যক্তিসত্তার কোনো মূল্য নেই। ফ্যাসিবাদ মুক্তপন্থা গণতন্ত্র, সমাজতন্ত্র ও শান্তিবাদ বিরোধী। ফ্যাসিবাদের সব বিষয়ের ক্ষেত্রে বিরোধী ধ্যানধারণার কাজ করত। মূলত এক জাতি, এক রাষ্ট্র, এক দল এবং এক নেতা এ আদর্শের ভিত্তিতে ফ্যাসিবাদ গড়ে ওঠে। এতে রাষ্ট্রের নির্দেশই ছিল মানুষের জীবন পরিচালনার অন্যতম নীতি। বস্তুত ফ্যাসিবাদ জাতি, রাষ্ট্র ও সমাজ থেকে এক অভিন্ন সংগঠন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির সাথে আমার পাঠ্যপুস্তকের এডলফ হিটলারের মিল রয়েছে।যুগে যুগে পৃথিবীতে এমন কিছু ব্যক্তির আবির্ভাব ঘটে যারা নিজেরা একটি ইতিহাস তৈরি করেন। পৃথিবীর ইতিহাসে হিটলার এমনই একটি নাম, একটি ইতিহাস। বিংশ শতকের রাজনীতির মূল স্রোতধারায় ছিল জার্মানির এডলফ হিটলার। তিনি ১৮৮৯ সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করে দারুণ সুনাম অর্জন করেন। যুদ্ধ শেষে হিটলার যোগ দেন জার্মান শ্রমিক পার্টিতে। তিনি ধনতন্ত্র, ইহুদি, ফ্রান্স ও ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাবলির তীব্র নিন্দা করে অল্প সময়ে খুব পরিচিতি লাভ করেন। ১৯২০ সালে হিটলার দলের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন 'জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল' সংক্ষেপে নাৎসি পার্টি। হিটলার দলের নেতৃত্ব নিজ হাতে নেন এবং. গোয়েরিং, হেস, বোয়েম, গোয়েবলস প্রমুখ বাছাই করা সহকর্মীদের নিয়ে শক্তিশালী দল গঠন করেন। দলীয় মুখপাত্র হিসেবে 'পিপলস অবজার্ভার' নামে পত্রিকা প্রকাশ করেন। তিনি নিরাপত্তার জন্য নাৎসি পার্টির অঙ্গসংগঠন হিসেবে ১৯২১ সালে ঝটিকা বা S. A বাহিনী গঠন করেন। তার বিখ্যাত বই 'Mein KampfKampf^{\prime} বা 'আমার সংগ্রাম'কে নাৎসি বাইবেল বলা হয়। এ গ্রন্থে তিনি জার্মানি জাতীয়তাবাদকে এমনভাবে তুলে ধরেছেন যে, জার্মান জনসাধারণ ব্যাপকভাবে তাতে উজ্জীবিত হয়ে হিটলারের পক্ষাবলম্বন করে। ১৯৩৩ খ্রিষ্টাব্দে ৩০ জানুয়ারি হিটলার জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন। অতঃপর পার্লামেন্ট এক আইন পাস করে হিটলার চার বছরের জন্য জার্মানির সর্বময় ক্ষমতা দখল করেন। ১৯৩৪ সালে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গের মৃত্যু হলে তিনি একাধারে প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর পদ গ্রহণ করে জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। এ প্রেক্ষিতে তিনি ১৯৩৪ সালের ২৪ জুলাই নাৎসি দল ব্যতীত সকল দল নিষিদ্ধ ঘোষণা করেন। হিটলার জার্মানি তথা বিশ্বের ইতিহাসে এক বিস্ময়কর চরিত্র। বিশ্ব ইতিহাসে হিটলার একটি বিশেষ বিতর্কিত ব্যক্তিত্ব।

উত্তর

উদ্দীপকে এডলফ হিটলারের কথা বলা হয়েছে। হিটলার তার বক্তৃতা ও সম্মোহনী শক্তির মাধ্যমে জনগণের আনুগত্য অর্জন করে অল্পদিনের মধ্যে রাজনৈতিকভাবে সফলতা অর্জনে সক্ষম হয়েছিলেন।১৯১৯ সালের এডলফ হিটলার জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল (National Socialist German Workers Party) এর নেতা বা ফুয়েরার নির্বাচিত হন। তিনি উগ্র জাতীয়তাবাদী চেতনায় সমাজকে উদ্দীপ্ত করে তোলেন। তার পার্টি জার্মানির বৃহৎ পুঁজিপতিদের সংস্পর্শে আসে এবং সমাজতান্ত্রিক বিপ্লববিরোধী শক্তি হিসেবে কাজ শুরু করে। ১৯২৩ সালের নভেম্বর মাসে মিউনিখে হিটলার এবং তার সমর্থকগণ নির্বাচিত সরকারকে অবৈধ ঘোষণা করে একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেন। অভ্যুত্থানকারীদের অপচেষ্টা ব্যর্থ হলে তাদের জেল হয়। জেলখানাতে অবস্থানকালে নয় মাসে তিনি Mein Kampf (আমার সংগ্রাম) নামক জীবনীমূলক একটি গ্রন্থ রচনা করে তার চিন্তাধারার বিকাশ ঘটান। Mein kampf-কে নাৎসিবাদের বাইবেল বলা হয়। জার্মান সমাজ তখনও উগ্র জাতীয়তাবাদী চিন্তাকে ততটা সহজভাবে মেনে নেয়নি বলেই তার প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশ্য ১৯৩৩ সালের দিকে তার মতবাদ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়। এবং ১৯৩৪ সালে হিটলার একাধারে চ্যান্সেলর ও প্রেসিডেন্টর পদ গ্রহণ করে নিজেকে 'ফুয়েরার' ঘোষণা দেন।উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামান্য বেতনভুক্ত সৈনিক হতে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রের ফুয়েরার বা নেতা বনে যাওয়া হিটলারের রাজনৈতিক সফলতা ছিল সত্যিই বিস্ময়কর।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।