'নাৎসিবাদ' কী? ব্যাখ্যা করো।
উত্তর: নাৎসিবাদ হলো জার্মানির একনায়ক এডলফ হিটলারের সর্বাত্মকবাদী মতবাদ। জার্মানিতে হিটলারের নাৎসি পার্টি ক্ষমতা দখল করে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়। দলটি দেশে এক সর্বাত্মকবাদী আদর্শ প্রচার করতে থাকে যা নাৎসিবাদ নামে পরিচিতি পায়। নাৎসিবাদের মূল লক্ষ্য ছিল উগ্র-জার্মান জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। নাৎসিবাদে বলা হয়, জার্মানরা উন্নত আর্য জাতির বংশধর। তারাই বিশ্বের শ্রেষ্ঠ জাতি। নাৎসিবাদ কথিত আর্য ছাড়া অন্যদের প্রতি বিদ্বেষ ছড়ায় বলে তা বিশ্বে এক ঘৃণ্য মতবাদ হিসেবে চিহ্নিত হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
'নাৎসিবাদ' কী? ব্যাখ্যা করো।
উত্তর