শেয়ারFacebookWhatsApp

কার্ল মার্কস কে ছিলেন?

উত্তর: কার্ল মার্কস ছিলেন বিখ্যাত জার্মান দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক । সমাজতন্ত্রকে বিজ্ঞানসম্মত রাজনৈতিক আদর্শে পরিণত করার জন্য কার্ল মার্কস তার জীবন উৎসর্গ করেছিলেন। পুঁজিবাদী সমাজব্যবস্থার আড়ালে নিম্নশ্রেণির মানুষের প্রতি শোষণ ও নির্যাতনের বিপরীতে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠাই এ আদর্শের মূল কথা। তার লিখিত বইগুলোর মধ্যে 'Das Kapital [গণিত] ও 'Communist Manifesto [গণিত] উল্লেখযোগ্য ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

কার্ল মার্কস কে ছিলেন?

উদ্দীপক

জারতন্ত্রের কষাঘাতে নিষ্পেষিত একটি দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা যখন অচল প্রায় তখন দেশটির ভাগ্যাকাশে ধ্রুবতারার ন্যায় একজন নেতার আবির্ভাব ঘটে যিনি একটি বিপ্লবের নেতৃত্ব দেন এবং জার সরকারের পতন ঘটান। উক্ত বিপ্লবের ফলাফল ছিলো সুদূরপ্রসারী।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

'The City of the SunSun^{\prime} গ্রন্থের লেখক ইতালীয় লেখক টম্মাসো ক্যামপানেল্লা।

উত্তর

কার্ল মার্কস ছিলেন বিখ্যাত জার্মান দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক । সমাজতন্ত্রকে বিজ্ঞানসম্মত রাজনৈতিক আদর্শে পরিণত করার জন্য কার্ল মার্কস তার জীবন উৎসর্গ করেছিলেন। পুঁজিবাদী সমাজব্যবস্থার আড়ালে নিম্নশ্রেণির মানুষের প্রতি শোষণ ও নির্যাতনের বিপরীতে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠাই এ আদর্শের মূল কথা। তার লিখিত বইগুলোর মধ্যে 'Das KapitalKapital^{\prime} ও 'Communist ManifestoManifesto^{\prime} উল্লেখযোগ্য ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নেতার কর্মকাণ্ড আমার পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। বলশেভিক বিপ্লবের মূল পরিকল্পনাকারী, রূপকার ও সংগঠক ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। রাশিয়ার বিপ্লব-পরবর্তী সমাজতান্ত্রিক ব্যবস্থারও প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লেনিন ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরিবারের সদস্যদের মধ্যে তার ওপর বড় ভাই আলেজান্ডারের প্রভাব পড়েছিল। বলশেভিক বা রুশ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ দীর্ঘদিন দরে সম্রাট ও অভিজাতদের হাতে শাসন ও শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ সৈনিকদের ন্যূনতম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ছিল না। এ অবস্থা থেকে তাদের মুক্তি করার জন্য লেনিন ১৮৯৮ সালে বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংগঠনকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কারণে আর্থিক ও সামাজিক দুর্ভোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমতবস্থায় কৃষক, শ্রমিক ও সৈনিকদের একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় বৈষম্যহীন সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়। উদ্দীপকে একজন নেতা তার দেশে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন জার সরকারের পতন ঘটান। তিনি তার দেশের সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করেন। সুতরাং উদ্দীপকের নেতার সাথে লেনিনের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত বিপ্লব তথা বলশেভিক বিপ্লবের ফলাফল ছিল সুদূরপ্রসারী। ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সারা বিশ্বের বঞ্চিত, অবহেলিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এ বিপ্লব একটি আদর্শ হিসেবে বিবেচিত। বলশেভিক বিপ্লব পশ্চিম ইউরোপের পুঁজিবাদী সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার ওপর ভীষণভাবে আঘাত করে । বলশেভিক বিপ্লবের ফলেই বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চালু হয়। এ বিপ্লবের পর বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্র যেমন- চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, কিউবা ইত্যাদি রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল। রাশিয়া সংলগ্ন পূর্ব ইউরোপজুড়েও সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু হয়। এছাড়া ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার আরও অনেক দেশে রুশ বিপ্লবের প্রভাব পড়ে। সমাজতান্ত্রিক মতবাদে প্রভাবিত হয়ে বিশ্বের অনেক পরাধীন দেশের জনগণ স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করে। ফলশ্রুতিতে এশিয়া ও আফ্রিকা মহাদেশে উপনিবেশবাদ ভেঙে পড়ে। এছাড়া এ বিপ্লবের মর্মবাণী ধারণ করেই পুঁজিবাদী ব্যবস্থায় কল্যাণকামী রাষ্ট্রের বিস্তার ঘটে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বলশেভিক বিপ্লব শুধু রাশিয়াতে নয়; বরং বিশ্বজুড়ে শোষিত ও অবহেলিত মানুষকে দারুণভাবে উদ্বেলিত করেছিল
HSCHistory 2nd Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

কার্ল মার্কস কে ছিলেন? | Prosthuti