উদ্দীপকের বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বিশ্বের ইতিহাসে বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব। এ বিপ্লবের আগের রাশিয়ার সাধারণ মানুষ যুগ যুগ ধরে সম্রাট ও অভিজাতকদের হাতে শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে শ্রমিক এবং কৃষক শ্রেণীর মানুষের ন্যূনতম সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিল না। এ অসহনীয় অবস্থা থেকে তাদেরকে মুক্ত করার জন্য ভ্লাদিমি ইলিচ লেনিন প্রথমে ১৮৯৮ সালে বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংকটকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। প্রথম বিশ্বযুদ্ধের কারণে সৃষ্ট আর্থিক ও সামরিক দুর্ভোগ রাশিয়ার সেনাবাহিনী ও কর্মজীবীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তুষ্টো জাগিয়ে তুলেছিল। এমন প্রেক্ষাপটে শ্রমিক, কৃষক ও সেনাবাহিনীর একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালের ২৫ শে অক্টোবর রুশ বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ার সাম্যবাদী শাসন প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে দেখা যায়, একটি কারখানায় সম্যবাদী চেতনায় শ বিশ্বাসই শ্রমিকরা সর্বাত্মক আন্দোলন শুরু করে এবং মাত্র কয়েকদিনের মধ্যে তাদের এই সংগ্রাম সুফল হয়। ফলে কারখানায় বিদ্যমান নানা বৈষম্যর অবসাদ হয় এবং প্রতিষ্ঠিত হয় সাম্যবাদের। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের এই বিষয়টির সাথে পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের মিল রয়েছে
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর