শেয়ারFacebookWhatsApp

মুসোলিনী কী উপাধি গ্রহণ করেন?

উত্তর: মুসোলিনী 'ইল দুচে' উপাধি গ্রহণ করেছিলেন।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

মুসোলিনী কী উপাধি গ্রহণ করেন?

উদ্দীপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে এসে 'Das CapitalCapital^{\prime} বইটি নিয়ে এ থেকে অনেক তথ্য সংগ্রহ করেন নীলয়। তিনি এ বইটি পড়ে জানেন যে, এ গ্রন্থটির লেখকের লেখনীর প্রভাবেই ১৯১৭ সালে একটি বিপ্লব সংঘটিত হয়েছিল।

নটরডেম কলেজ · 2024

উত্তর

মুসোলিনী 'ইল দুচে' উপাধি গ্রহণ করেছিলেন।

উত্তর

আন্তর্জাতিক আদালত হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা। লীগ অব নেশন্সের মাধ্যমে নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালত স্থাপিত হয়েছিল। মোট ১৫ জন বিচারপতি নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত। এ আদালতের কাজ হলো দুই বা ততোধিক বিবদমান পক্ষের বিবাদ নিষ্পত্তি করা অথবা বিরোধ সম্পর্কে আন্তর্জাতিক আইন অনুসারে পরামর্শদান করা ইত্যাদি। এ বিচারালয়ের সকল রায়ই চূড়ান্ত ।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত রুশ বিপ্লবের অন্যতম দার্শনিক কার্ল মার্কসের প্রভাবের ইঙ্গিত প্রদান করা হয়েছে। উদ্দীপকে নীলয় Das Kapital বইটি পড়ে জানেন যে, এ গ্রন্থটির লেখকের লেখনীর প্রভাবেই ১৯১৭ সালে একটি বিপ্লব সংঘটিত হয়েছে। আমরা জানি Das Kapital গ্রন্থটির লেখক কার্ল মার্কসের মতাদর্শের উপর ভিত্তি করে ১৯১৭ সালে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল। তাই বলা যায়, উদ্দীপক দ্বারা রুশ বিপ্লবে কার্ল মার্কসের প্রভাবের ইঙ্গিতই প্রদান করা হয়েছে। কার্ল মার্কস ছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক। সমাজতন্ত্রকে একটি বিজ্ঞানসম্মত রাজনৈতিক আদর্শে পরিণত করার জন্য তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছেন। রাষ্ট্রীয় নির্যাতন, চরম দারিদ্র্য কোনো কিছুই তাকে তার সংগ্রামের পথ থেকে নিবৃত্ত করতে পারেনি। ১৮১৮ সালের ৫ মে এ মহান দার্শনিক জার্মানির ট্রিয়ারে (Trier) জন্মগ্রহণ করেন। তিনি আইনশাস্ত্রের ওপর জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে এবং পরে বার্লিনে লেখাপড়া করেন। ১৮৪৭ সালে তিনি দার্শনিক প্রধোর সমাজতাত্ত্বিক ধ্যান-ধারণার সমালোচনা করে 'The Poverty of Philosophy গ্রন্থটি রচনা করেন এরপর ১৯৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের পূর্বেই তিনি The Manifesto of the Communist PartyParty^{\prime} রচনা করেন, যা লন্ডনের ওয়ার্কাস কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয়। একই বছর তিনি জার্মানির জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করায় জন্মভূমি জার্মান হতে বিতাড়িত হন। জীবনের অবশিষ্ট দিনগুলো তিনি লন্ডনে অতিবাহিত করেন। লন্ডনে অবস্থানকালে ১৮৬৭ সালে তার শ্রেষ্ঠ পুস্তক 'Das KapitalKapital^{\prime} প্রকাশ করেন। এ পুস্তকে তিনি সমসাময়িক অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ব্যাখ্যা প্রদান করেন। অবশেষে ১৮৮৩ সালের ১৪ মার্চ কার্ল মার্কস লন্ডনে মৃত্যুবরণ করেন ।

উত্তর

উক্ত বিপ্লব তথা রুশ বিপ্লবের ফলাফল ছিল সুদূরপ্রসারী। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ার সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন হয়। এ বিপ্লবের ফলে রাশিয়া থেকে জারতন্ত্র ও বুর্জোয়া গণতন্ত্র উচ্ছেদ হয়। নতুন রাজনৈতিক ব্যবস্থায় সারাবিশ্বে প্রচলিত প্রথাগত শ্রেণিভিত্তিক সমাজের পরিবর্তে শ্রেণিহীন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয় বিপ্লবের লক্ষ্য ছিল বিদ্যমান বৈষম্য ও শোষণমূলক ব্যবস্থা উচ্ছেদ করা। বিপ্লবের পর পুরনো প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলা হয়। নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম হয় সোভিয়েত ইউনিয়ন। এতে ধনী ও গরিবের ব্যবধান ঘুচিয়ে আনা হয়। ফলে সমাজের পিছিয়ে থাকা মানুষের জীবনযাত্রার মান ক্রমে উন্নত হয়। অন্যদিকে বিশাল দেশ রাশিয়া থেকে সমাজতন্ত্রের আদর্শ এর প্রতিবেশী বেশ কয়েকটি দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। রাশিয়ার নেতৃত্বে এ আদর্শ বাস্তবায়নের কাজ চলতে থাকে। এর ফলে বিশ্ব পর্যায়ক্রমে দুইটি বলয়ে বিভক্ত হয়ে পড়ে। রাশিয়ার নেতৃত্বে সমাজতন্ত্রে বিশ্বাসী দেশগুলো একটি বলয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব আরেকটি বলয়ে ভাগ হয়। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের (বলশেভিক বিপ্লবের পরে রাশিয়ার নতুন নাম) মধ্যে প্রচ্ছন্ন বৈরিতা ও প্রতিদ্বন্দ্বিতা চলে যা 'শীতল যুদ্ধ' বা 'স্নায়ুযুদ্ধ' নামে পরিচিত। বিশ্বের প্রধান ক্ষমতাধর দেশদুটি অন্য দেশগুলোকে নিজেদের প্রভাব বলয়ের মধ্যে টেনে নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকে। কাজেই এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, বলশেভিক বিপ্লব প্রকৃতই বিশ্বকে সমাজতন্ত্রী ও পুঁজিবাদী এই দুই বলয়ে বিভক্ত করেছিল । পরিশেষে বলা যায়, রুশ বিপ্লবের ফলে যেমন রাশিয়ার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটে, একইভাবে বিশ্ব সমাজতন্ত্র ও পুঁজিবাদী বলয়ে বিভক্ত হয়।
HSCHistory 2nd Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।