শেয়ারFacebookWhatsApp

প্রথম বিশ্বযুদ্ধে দুটি কারণ সংক্ষেপে লেখ

উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটেছিল একাধিক কারণে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি কারণ হলো উগ্র জাতীয়তাবাদ ও অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। উগ্র জাতীয়তাবাদী ছিল ১৯১৪ সালের বিশ্বযুদ্ধের মূল কারণ। ইউরোপের দেশগুলো নিজ নিজ সামরিক প্রাধান্য বিস্তারে ব্যাপকভাবে তৎপর হয়ে উঠেছিল। অন্যদিকে ১৮ শতকে ইউরোপে শুরু হওয়া শিল্প বিপ্লব ১৯ শতকে চরম উৎকর্ষ কষ্ট লাভ করে। এর ফলে ইউরোপের প্রধান শক্তি গুলোর মধ্যে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চরম আকার ধারণ করে। এর দুটি কারণ প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তোলে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

প্রথম বিশ্বযুদ্ধে দুটি কারণ সংক্ষেপে লেখ

উদ্দীপক

একটি কারখানায় সাম্যবাদী চেতনায় বিশ্বাসী শ্রমিকরা সর্বাত্মক আন্দোলন শুরু করে। মাত্র কয়েক দিনে মাথায় তাদের এ সংগ্রাম সফল হয়। ফলে কারখানায় বিদ্যমান নানা বৈষম্যের অবসান হয় এবং প্রতিষ্ঠিত হয় সাম্যবাদের। এই ঘটনা পার্শ্ববর্তী অন্যান্য কারখানা গুলোকেও প্রভাবিত করে।

Mymensingh · 2023

উত্তর

১৯১৮ সালের ১১ই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে।

উত্তর

প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটেছিল একাধিক কারণে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি কারণ হলো উগ্র জাতীয়তাবাদ ও অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। উগ্র জাতীয়তাবাদী ছিল ১৯১৪ সালের বিশ্বযুদ্ধের মূল কারণ। ইউরোপের দেশগুলো নিজ নিজ সামরিক প্রাধান্য বিস্তারে ব্যাপকভাবে তৎপর হয়ে উঠেছিল। অন্যদিকে ১৮ শতকে ইউরোপে শুরু হওয়া শিল্প বিপ্লব ১৯ শতকে চরম উৎকর্ষ কষ্ট লাভ করে। এর ফলে ইউরোপের প্রধান শক্তি গুলোর মধ্যে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চরম আকার ধারণ করে। এর দুটি কারণ প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তোলে।

উত্তর

উদ্দীপকের বিষয়টি পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বিশ্বের ইতিহাসে বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব। এ বিপ্লবের আগের রাশিয়ার সাধারণ মানুষ যুগ যুগ ধরে সম্রাট ও অভিজাতকদের হাতে শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে শ্রমিক এবং কৃষক শ্রেণীর মানুষের ন্যূনতম সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিল না। এ অসহনীয় অবস্থা থেকে তাদেরকে মুক্ত করার জন্য ভ্লাদিমি ইলিচ লেনিন প্রথমে ১৮৯৮ সালে বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংকটকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। প্রথম বিশ্বযুদ্ধের কারণে সৃষ্ট আর্থিক ও সামরিক দুর্ভোগ রাশিয়ার সেনাবাহিনী ও কর্মজীবীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তুষ্টো জাগিয়ে তুলেছিল। এমন প্রেক্ষাপটে শ্রমিক, কৃষক ও সেনাবাহিনীর একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালের ২৫ শে অক্টোবর রুশ বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ার সাম্যবাদী শাসন প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে দেখা যায়, একটি কারখানায় সম্যবাদী চেতনায় শ বিশ্বাসই শ্রমিকরা সর্বাত্মক আন্দোলন শুরু করে এবং মাত্র কয়েকদিনের মধ্যে তাদের এই সংগ্রাম সুফল হয়। ফলে কারখানায় বিদ্যমান নানা বৈষম্যর অবসাদ হয় এবং প্রতিষ্ঠিত হয় সাম্যবাদের। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের এই বিষয়টির সাথে পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের মিল রয়েছে

উত্তর

উল্লিখিত সাম্যবাদী চেতনা অর্থাৎ বলশেভিক বিপ্লবের চেতনা পৃথিবীব্যাপী ব্যাপক প্রভাব ফেলেছিল এবং বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সারা বিশ্বে বঞ্চিত, অবহেলিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায় সংগ্রামে এই বিপ্লব একটি আদর্শ হিসেবে বিবেচিত। বলশেভিক বিপ্লব পশ্চিম ইউরোপের পুঁজিবাদী সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্রব্যবস্থার ওপর ভীষণভাবে আঘাত করে। বলশেভিক বিপ্লবের ফলেই বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চালু হয়। এই বিপ্লবের পর বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্র যেমন মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, কিউবা ইত্যাদি রাষ্ট্র সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। রাশিয়া সংলগ্ন পূর্ব ইউরোপজুড়েও সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু হয়। এছাড়া ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার আরো অনেক দেশে রুশ বিপ্লবের প্রভাব পড়ে। সমাজতান্ত্রিক মতবাদে প্রভাবিত হয়ে বিশ্বের অনেক পরাধীন দেশের জনগণ স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করে। ফলশ্রুতিতে এর এশিয়া ও আফ্রিকা মহাদেশে উপনিবেশবাদ ভেঙে পড়ে। এছাড়াও এই বিপ্লবের মর্মবাণী ধারণ করেই পুঁজিবাদী ব্যবস্থায় কল্যাণকামী রাষ্ট্রের বিস্তার ঘটে। সুতরাং বলা যায় যে, বলশেভিক বিপ্লব শুরু রাশিয়াতে নয় বরং বিশ্বজুড়ে শোষিত ও অবহেলিত মানুষকে দারুণভাবে উদ্বেলিত করেছিল।
HSCHistory 2nd PaperMymensingh 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।