শেয়ারFacebookWhatsApp

ভার্সাই চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৯১৯ সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ভার্সাই চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

উদ্দীপক

একটি অঞ্চলে ধনী-গরিবের বৈষম্য চরম আকার ধারণ করে। তখন নতুন নেতৃত্বের মাধ্যমে সেখানে এক আন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনে জয়লাভ করে আন্দোলনকারীরা সেখানে এক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়।

Combined · 2019

উত্তর

১৯১৯ সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

উত্তর

ত্রিশক্তি আঁতাত ছিল ত্রিশক্তি জোট-এর হুমকি মোকাবিলায় গড়ে ওঠা ইউরোপীয় সামরিক জোট। জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি ও ইতালির সমন্বয়ে গঠিত ত্রিশক্তি জোটের মোকাবিলায় ১৯০৭ সালে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে এক মিত্রতা চুক্তি হয়। এ চুক্তির মাধ্যমে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া পরস্পর মৈত্রী বন্ধনে আবদ্ধ হয় যা 'ত্ৰিশক্তি আঁতাত' নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পাঠ্যপুস্তকের বলশেভিক বিপ্লবের সাদৃশ্য রয়েছে। রাশিয়ায় ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ বিপ্লব রাশিয়ার মানুষের আর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবনে এক বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা করে। রুশ বিপ্লবের আগে রাশিয়ার কৃষক-শ্রমিক শ্রেণি ছিল নির্যাতিত ও শোষিত তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ছিল শোচনীয়। কৃষক-শ্রমিকরা জমিদার ও ধনীদের অত্যাচার এবং শোষণের শিকার হতো। বলশেভিক দল শ্রমিকদের মধ্যে গোপনে প্রচার চালিয়ে তাদের সংঘবদ্ধ করে বিপ্লবমুখী করে তোলে । এর ধারাবাহিকতায় সংঘটিত হয় ঐতিহাসিক অক্টোবর বিপ্লব। এ বিপ্লবের ফলে রাশিয়ার জারতন্ত্রের অবসান হয়, ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দূর হয়। শ্রমিকরা শিক্ষালাভসহ বিভিন্ন অধিকার ভোগ করার সুযোগ পায় । এতে পুঁজিপতিশ্রেণির অবসান ঘটে। উদ্দীপকে বলা হয়েছে, আমেরিকার একটি অঞ্চলে ধনী-গরিব বৈষম্য চরম আকার ধারণ করলে সেখানকার জনগণ শ্রমিক শ্রেণির নেতৃত্বের মাধ্যমে আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনে জয়লাভ করে তারা একজন নেতার প্রচেষ্টায় সেখানে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয় । উদ্দীপকের এই বক্তব্যের সাথে উপরে আলোচিত বিপ্লবের তুলনা করে বলা যায়, এটি বলশেভিক বিপ্লবের সাথেই সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

ঘহ্যাঁ, উল্লিখিত ঘটনা অর্থাৎ বলশেভিক বিপ্লব বিশ্বকে সমাজতন্ত্র ও পুঁজিবাদী বিশ্ব— এ দুটি বলয়ে বিভক্ত করেছিল। বলশেভিক বিপ্লব শুধু রাশিয়ার আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সংঘটিত হয়নি, বরং পর্যায়ক্রমে বিশ্বব্যাপী পুঁজিবাদের অবসান ঘটিয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা ছিল এর লক্ষ্য। এ বিপ্লবের ফলে রাশিয়ার দীর্ঘদিনের স্বৈরাচারী জারতন্ত্রের পতন ঘটে এবং বিশ্বের সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। জন্ম নেয় প্রচলিত শ্রেণিভিত্তিক সমাজের পরিবর্তে শ্রেণিহীন এক সমাজব্যবস্থা। বিশাল দেশ রাশিয়া থেকে সমাজতন্ত্রের আদর্শ এর প্রতিবেশী বেশ কয়েকটি দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। রাশিয়ার নেতৃত্বে এ আদর্শ বাস্তবায়নের কাজ চলতে থাকে। এর ফলে বিশ্ব পর্যায়ক্রমে দুইটি বলয়ে বিভক্ত হয়ে পড়ে। রাশিয়ার নেতৃত্বে সমাজতন্ত্রে বিশ্বাসী দেশগুলো একটি বলয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব আরেকটি বলয়ে ভাগ হয়। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের (বলশেভিক বিপ্লবের পরে রাশিয়ার নতুন নাম) মধ্যে প্রচ্ছন্ন বৈরিতা ও প্রতিদ্বন্দ্বিতা চলে যা 'শীতল যুদ্ধ' বা 'স্নায়ুযুদ্ধ' নামে পরিচিত। বিশ্বের প্রধান ক্ষমতাধর দেশদুটি অন্য দেশগুলোকে নিজেদের প্রভাব বলয়ের মধ্যে টেনে নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকে। কাজেই এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, বলশেভিক বিপ্লব প্রকৃতই বিশ্বকে সমাজতন্ত্রী ও পুঁজিবাদী এই দুই বলয়ে বিভক্ত করেছিল।
HSCHistory 2nd PaperCombined 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।