চিরস্থায়ী বন্দোবস্তের সাথে জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারের তুলনা কর।
উত্তর: লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সাথে জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারের তুলনা করলে দেখা যায় চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারগণ ভূমির মালিক ও কৃষকরা রায়তে পরিণত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিশ জমিদারদের সাথে চুক্তি করেন। অপরদিকে, রুশ কৃষকদের সীমাহীন দুরবস্থার নিরসনকল্পে রাশিয়ায় জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা বিলুপ্ত করলেও ভূতিদাসরা স্বাধীন কৃষকে রূপান্তরিত হতে পারেনি। তারা কেবল ভূমিদাস থেকে ভূমিহীনশ্রেণিতে পরিণত হয়েছিল। সামন্ত প্রভুদের হাত থেকে গ্রামীণ সংস্থা 'মির'-এর অধীনে ন্যস্ত হয়েছিল মাত্র। এজন্য রাশিয়ার কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। তবে এ আইন প্রবর্তনের ফলে কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পরিবর্তে বরং দুঃখ-দুর্দশা আরও বৃদ্ধি পায়। এ সময় জমির মূল্য বহুগুণ বৃদ্ধি পায় এবং সাধারণ কৃষকেরা মূল্য বৃদ্ধির কারণে জমির ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলে। প্রান্তিক কৃষকরা দারিদ্র্যের কশাঘাতে চড়াদামে জমি বিক্রয় করে ভূমিহীন কৃষকে পরিণত হয়। ফলে ক্রমবর্ধমান অভাব-অনটনের এবং দারিদ্র্যের কারণে কৃষকদের চাষকৃত জমি অধিক মূল্যের বিনিময়ে জোতদারদের হাতে কুক্ষিগত হতে থাকে এবং একসময় তারা সর্বহারা কৃষকে পরিণত হয়। এক হিসেবে দেখা যায়, রাশিয়ার ১.৫% লোকের হাতে ২৫% ভূমির মালিকানা চলে যায়। ফলে দরিদ্র কৃষক ভূমিহীন কৃষকে পরিণত হয়ে আরও দরিদ্র হয়ে পড়ে। সুতরাং লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সাথে জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারের তুলনা করলে সুস্পষ্ট বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
চিরস্থায়ী বন্দোবস্তের সাথে জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারের তুলন…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর