উদ্দীপকে 'ক'-এর সাথে কোন বিখ্যাত বিপ্লবীর জীবনের ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক'-এর সাথে ভ্লাদিমির ইলিচ উলিয়াভ লেনিনের বিপ্লবী জীবনের ঘটনার মিল রয়েছে।ভ্লাদিমির ইলিচ ১৮৭০ খ্রিষ্টাব্দের ২২ এপ্রিল রাশিয়ার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা উলিয়ানভ ছিলেন একজন স্কুল পরিদর্শক। জার শাসকদের ফাঁকি দেবার জন্য তিনি ছদ্মনাম নেন লেনিন। লেনিনের ভাই আলেকজান্ডার ছিলেন সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। লেনিনের পরিবার বিপ্লবী হিসেবেই খ্যাত ছিল। জার তৃতীয় আলেক্সান্ডারকে হত্যা করার গোপন ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অপরাধে ১৮৮৭ খ্রিষ্টাব্দে লেনিনের বড় ভাই আলেকজান্ডারের ফাঁসি হয়। এ সময় লেনিনের বয়স ১৭ বছর। প্রিয়ভাজন বড় ভাইয়ের মৃত্যু কার্যকরের খবর পত্রিকায় প্রকাশিত হয় তখন তিনি বলেছিলেন, 'I'll make them pay for it. I swear it. (আমি তাদের এ পাওনা পরিশোধ করে দেব। এটা আমার শপথ)। তিনি মনস্থির করলেন বিপ্লবী আন্দোলনে যুক্ত হবেন। রাজদ্রোহীর ছোট ভাই হওয়ার অপরাধে লেনিনকে কাজান বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। অবশ্য শেষ পর্যন্ত ভর্তি হতে পারলেও ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়ার অপরাধে তাকে আবার বহিষ্কার করা হয়। উদ্দীপকে দেখা যায়, 'ক'-এর পরিবার বিভিন্ন বিপ্লবী কর্মকান্ডে যুক্ত ছিল। এজন্য 'ক' ও তার অন্যান্য ভাই-বোন পুলিশের নজরদারিতে ছিলেন। 'ক' নিজেও ছাত্রাবস্থায় আন্দোলনে জড়িয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়। 'ক'-এর জীবনের এসব ঘটনার সাথে রুশ বিপ্লবের নেতা লেনিনের জীবনের ঘটনার মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক'-এর সাথে কোন বিখ্যাত বিপ্লবীর জীবনের ঘটনার মিল রয়েছে? ব…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর