পরবর্তীকালে শাসনব্যবস্থায় উক্ত ব্যক্তি কৃতিত্বের স্বাক্ষর রাখেন- বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত ব্যক্তি অর্থাৎ ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ছাত্রাবস্থায় আন্দোলনে জড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলেও পরবর্তীতে তিনি শাসন ব্যবস্থায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।তীক্ষ্ণ মেধা এবং নেতৃত্বগুণে তিনি বলশেভিক দলের দায়িত্ব হাতে নেন। বলশেভিক নেতৃত্বেই ১৯১৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে লেনিন পেট্রোগ্রাডে সর্ব রুশীয় সোভিয়েত কংগ্রেসের অধিবেশন ডাকেন। পেট্রোগ্রাড সোভিয়েতের অনুকরণে রাশিয়ার বিভিন্ন শহরে ও গ্রামে যেসব স্থানীয় সোভিয়েত (অর্থাৎ পরামর্শ সভা) স্থাপিত হয় তাদের প্রতিনিধিরা এ কংগ্রেসে যোগ দেয়। এ প্রতিনিধিরা পেট্রোগ্রাড সোভিয়েতের প্রধান লেনিনকেই সোভিয়েত রাষ্ট্রের বৈধ প্রধান বলে ঘোষণা দেন। এ ঘোষণায় অনুপ্রাণিত হয়ে বলশেভিকরা ও তাদের সমর্থক গোষ্ঠী শ্রমিক ও সেনারা গুলাই মাসের মাঝামাঝি পেট্রোগাডে (সোভিয়েত ইউনিয়নের রাজধানী) এক অভ্যুত্থান ঘটায়। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে অভ্যুত্থান ব্যর্থ হয়। অতঃপর লেনিন ফিনল্যান্ডে পলায়ন করেন। বলশেভিকদের মধ্যে দোষীদের শাস্তি দেওয়া হয়। অক্টোবর মাসে লেনিনের সমর্থক ট্রটস্কি পেট্রোগ্রাড সোভিয়েতের সভাপতি নির্বাচিত হন এবং বলশেভিক দল ক্ষমতা দখলের প্রস্তুতি নেয়। ফিনল্যান্ড থেকে লেনিন চিঠি লিখে দলকে বিদ্রোহের জন্য প্রস্তুত হওয়ার জরুরি নির্দেশ দেন। বলশেভিক দল গোপনে সকলের সাথে যোগাযোগ করে সশস্ত্র পন্থায় ক্ষমতা দখলের রোড ম্যাপ তৈরি করে। অক্টোবর মাসের মধ্যে ৬২টি শহরে প্রায় দুই লাখ 'লালফৌজ' প্রস্তুত হয়। পেট্রোগ্রাডে (রাজধানী) মূল শক্তির সমাবেশ ঘটানো হয়। অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার বলশেভিকদের সশস্ত্র প্রস্তুতি দেখে কোনো ব্যবস্থা গ্রহণের সাহস পায় না। এভাবেই শাসনব্যবস্থায় লেনিন কৃতিত্বের স্বাক্ষর প্রমাণ করেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
পরবর্তীকালে শাসনব্যবস্থায় উক্ত ব্যক্তি কৃতিত্বের স্বাক্ষর রাখেন- বি…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর