“উক্ত নেতার অংশগ্রহণকৃত বিপ্লবটি ছিলো কৃষক ও শ্রমিকের জন্য মুক্তি বার্তা।” মতামত দাও।
উত্তর: উক্ত নেতার অর্থাৎ লেনিনের অংশগ্রহণকৃত বিপ্লবটি ছিল নিঃসন্দেহে কৃষক ও শ্রমিকের জন্য মুক্তি বার্তা।জারের শাসন আমলে রাশিয়ার কৃষক ও শ্রমিকরা শোষণ ও বঞ্চনার শিকার ছিল। ভূমিহীন কৃষকরা জমিদারের অত্যাচারের শিকার হতো। আর শ্রমিকদের পুঁজিবাদী ব্যবস্থার চাপে মানবেতর জীবন অতিবাহিত করতে হতো। লেনিনের নেতৃত্বে হওয়া এই অক্টোবর বা রুশ বিপ্লবের ফলে কৃষক ও শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায়।লেনিন সমাজতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে সমনাধিকার, শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। বিপ্লবের মাধ্যমে শ্রমিকদের উৎপাদন ব্যবস্থার নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেয়। ফলে শ্রমিকদের আত্মমর্যাদার উন্নয়ন ঘটে ও পুঁজিবাদী ব্যবস্থা থেকে বেরিয়ে এসে তাদের অধিকার নিশ্চিত হয়। বৈষম্যহীন সমাজব্যবস্থার প্রতিফলন ঘটে।এই বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ দিক ছিলো কৃষক ও শ্রমিকদের রাজনৈতিক ক্ষমতায়ন। লেনিনের নেতৃত্বে কৃষক ও শ্রমিকদের দল গঠন করা হয়। এই পদক্ষেপ সাধারণ মানুষকে শোষণমুক্ত সমাজ গঠনের আশা দেখায়। কৃষকরা তাদের জমির মালিকানা ফিরে পায়। শ্রমিকগণ নির্দিষ্ট কর্মঘণ্টার ন্যায্য মজুরি, শ্রমিকদের নিরাপত্তা ও তাদের সকল প্রকার সুযোগ-সুবিধার অধিকার পাই। অক্টোবর বিপ্লব এই কৃষক ও শ্রমিকদের শোষণ থেকে মুক্তির বার্তা নিয়ে আসে। এই বার্তা শুধু রাশিয়ার জন্য নিয়ে আসেনি বিশ্বের সকল শোষিত শ্রমিক ও কৃষকদের জন্যও অনুপ্রেরণার বার্তা নিয়ে আসে।সুতরাং বলতে পারি যে, লেনিনের নেতৃত্বে পরিচালিত অক্টোবর বিপ্লব ছিল কৃষক ও শ্রমিকদের জন্য মুক্তির বার্তা।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
“উক্ত নেতার অংশগ্রহণকৃত বিপ্লবটি ছিলো কৃষক ও শ্রমিকের জন্য মুক্তি ব…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর