শেয়ারFacebookWhatsApp

'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।

উত্তর: এপ্রিল থিসিস হলো বলশেভিক নেতা লেনিন (Vladimir Ilyich Ulyanov Lenin) প্রদত্ত দিকনির্দেশক প্রতিপাদ্য। বলশেভিক বিপ্লবের নেতা লেনিন ১৯১৭ সালের ৩ এপ্রিল তার বিখ্যাত 'এপ্রিল থিসিস' ঘোষণা করেন। এপ্রিল থিসিসে বলা হয়- ১. ফেব্রুয়ারি বিপ্লবে বুর্জোয়া শ্রেণির জয় হয়েছে এতে শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কিছু নেই: ২. বুর্জোয়া বিপ্লব ও শ্রমিক বিপ্লব একসাথে চলতে থাকবে এবং শেষ পর্যন্ত শ্রমিকরা ক্ষমতা দখল করবে; তিনি বলেন, বুর্জোয়ারা প্রকৃতপক্ষে কোন বিপ্লব করতে পারবে না। তাদের বেশিদিন ক্ষমতায় থাকতে দিলে বুর্জোয়ারা পুঁজিবাদকে দৃঢ় করে ফেলবে। সুতরাং, বুর্জোয়ারা শিকড় ছড়ানোর পূর্বেই তাদের উপড়ে ফেলতে হবে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

'এপ্রিল থিসিস' সম্পর্কে বুঝিয়ে লেখ।

উদ্দীপক

১৮৫৫ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। জমিদার, মহাজন ও ইংরেজ কর্মচারীদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সাঁওতালরা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয়। শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থার জন্য অনেক সাঁওতাল জীবন বিসর্জন দেয়। অবশেষে ইংরেজ সরকার সাঁওতালদের পক্ষে বৈষম্যহীন আইন পাস করতে বাধ্য হয়। সাঁওতালরা সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে নতুন শোষণহীন সমাজ ব্যবস্থার সাথে পরিচিত হয়।

Dhaka · 2017

উত্তর

নিহিলিজম একটি দার্শনিক মতবাদ যার অর্থ ঈশ্বরের প্রতি অবিশ্বাস বা নাস্তিকতাবাদ।

উত্তর

এপ্রিল থিসিস হলো বলশেভিক নেতা লেনিন (Vladimir Ilyich Ulyanov Lenin) প্রদত্ত দিকনির্দেশক প্রতিপাদ্য। বলশেভিক বিপ্লবের নেতা লেনিন ১৯১৭ সালের ৩ এপ্রিল তার বিখ্যাত 'এপ্রিল থিসিস' ঘোষণা করেন। এপ্রিল থিসিসে বলা হয়- ১. ফেব্রুয়ারি বিপ্লবে বুর্জোয়া শ্রেণির জয় হয়েছে এতে শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কিছু নেই: ২. বুর্জোয়া বিপ্লব ও শ্রমিক বিপ্লব একসাথে চলতে থাকবে এবং শেষ পর্যন্ত শ্রমিকরা ক্ষমতা দখল করবে; তিনি বলেন, বুর্জোয়ারা প্রকৃতপক্ষে কোন বিপ্লব করতে পারবে না। তাদের বেশিদিন ক্ষমতায় থাকতে দিলে বুর্জোয়ারা পুঁজিবাদকে দৃঢ় করে ফেলবে। সুতরাং, বুর্জোয়ারা শিকড় ছড়ানোর পূর্বেই তাদের উপড়ে ফেলতে হবে।

উত্তর

উদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে রাশিয়ায় সংঘটিত বলশেভিক বিপ্লবের সাদৃশ্য রয়েছে। বিশ শতকের শুরুতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো রাশিয়ার বলশেভিক বিপ্লব (১৯১৭ সাল)। এ বিপ্লবের অন্যতম কারণ ছিল ভূমিদাস শ্রেণির অসন্তোষ ও শ্রমিক আন্দোলন। তৎকালীন পশ্চিম ইউরোপে ভূমিদাস শ্রেণি স্বাধীন কৃষকে পরিণত হলেও রাশিয়ায় তা হয়নি। রাশিয়ার সমাজে ভূমিদাস শ্রেণির দুর্দশা, তাদের ওপর অত্যাচার এবং রাজপরিবার ও অভিজাত শ্রেণি কর্তৃক জমি দখল প্রভৃতি কারণে সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল। এছাড়া শিল্প বিপ্লবের পর রাশিয়ায় ভূমিদাস শ্রেণি শ্রমিক শ্রেণিতে পরিণত হয়। এ সময় শ্রমিকদের জীবনযাত্রার মান ছিল খুবই নিম্নমানের। তারা অভিজাত ও রাজপরিবার কর্তৃক নির্যাতিত হতো। সমাজে ভূমিদাস ও শ্রমিক শ্রেণির এই অসন্তোষ বলশেভিক বিপ্লবের পটভূমি তৈরি করেছিল। এ বিপ্লব শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শুরু হলেও রাষ্ট্রশক্তি দ্বারা বিপ্লবী শক্তি বাধাগ্রস্ত হওয়ার পর সংগ্রাম সশস্ত্র রূপ ধারণ করে। মূলত এ বিপ্লবই মানুষকে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। উদ্দীপকে দেখা যায়, জমিদার, মহাজন ও ইংরেজদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সাঁওতালরা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয়। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইংরেজ সরকার সাঁওতালদের দাবি মেনে নিয়ে তাদের পক্ষে বৈষম্যহীন আইন পাস করতে বাধ্য হয়। এভাবে সাঁওতালরা সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে। সাঁওতালদের এ আন্দোলনের সাথে বলশেভিক বিপ্লব তথা রাশিয়ার ভূমিহীন ও কৃষকদের আন্দোলন সাদৃশ্যপূর্ণ।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উক্ত সংগ্রাম তথা বলশেভিক বিপ্লবের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সারা পৃথিবীর নির্যাতিত, অবহেলিত ও নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামে এ বিপ্লব একটি আদর্শ হিসেবে পরিগণিত। এ বিপ্লব পশ্চিম ইউরোপের পুঁজিবাদী সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার ওপর ভীষণভাবে আঘাত করে। বলশেভিক বিপ্লবের ফলেই মানব সভ্যতা সমাজ থেকে সমাজতন্ত্রে প্রবেশ করে। এ বিপ্লবের পর ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্র যেমন চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, কিউবা, ভেনিজুয়েলা প্রভৃতি রাষ্ট্রে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল। এছাড়া বুশ বিপ্লবের প্রভাব পড়েছিল ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে। এ মতবাদে প্রভাবিত হয়েই এসব দেশের জনগণ স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করে। এক কথায় পৃথিবীর সকল দেশ ও জাতি বলশেভিক বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিল। ফলশ্রুতিতে এশিয়া ও আফ্রিকা মহাদেশে উপনিবেশবাদ ভেঙে পড়ে এবং এ বিপ্লবের মর্মবাণী ধারণ করে পুঁজিবাদী ব্যবস্থায় কল্যাণকামী রাষ্ট্রের বিস্তার ঘটে। মোটকথা পৃথিবীর সব দেশ ও জাতি বলশেভিক বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিল। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বলশেভিক বিপ্লব শুধু রাশিয়াতে নয়; বরং পৃথিবীর প্রায় সকল দেশের শোষিত ও অবহেলিত মানুষকে দারুণভাবে উদ্বেলিত করেছিল।
HSCHistory 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।