শেয়ারFacebookWhatsApp

লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?

উত্তর: লেনিন রাশিয়ায় জন্মগ্রহণ করেন।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

লেনিন কোন দেশে জন্মগ্রহণ করেন?

উদ্দীপক

'নাহার' নামক একটি কারখানায় শ্রমিক বিপ্লব সংঘটিত হয়। ফলে শ্রমিকরা শিক্ষা লাভের সুযোগ পায়। তাদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে। ধনী-গরিবের বৈষম্য দূর হয়।

Comilla · 2017

উত্তর

লেনিন রাশিয়ায় জন্মগ্রহণ করেন।

উত্তর

প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটেছিল নানাবিধ কারণে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি কারণ হলো উগ্র জাতীয়তাবাদ ও অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান অনুষঙ্গ ছিল উগ্র জাতীয়তাবাদ। আর এই জাতীয়তাবাদই ছিল ১৯১৪ সালের বিশ্বযুদ্ধের মূল কারণ। অন্যদিকে, আঠারো শতকে ইউরোপে শুরু হওয়া শিল্প বিপ্লব উনিশ শতকে চরম উৎকর্ষ লাভ করে। এর ফলে ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চরম আকার ধারণ করে, যা প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের পরিবর্তন রুশ বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ বিপ্লব রাশিয়ার আর্থ-সামাজিক জীবনে এক গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা করে। তবে রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার কৃষক শ্রমিক শ্রেণি ছিল নির্যাতিত ও শোষিত। তাদের কোনো ব্যক্তিস্বাধীনতা বা সুবিধা ভোগ এবং শিক্ষার অধিকার ছিল না। সর্বদাই তারা জমিদারদের অত্যাচার এবং নির্যাতন সহ্য করে সমাজে বসবাস করতো। সে সময়ে বলশেভিক দল শ্রমিকদের মধ্যে গোপন প্রচার চালিয়ে শ্রমিকদের সংঘবদ্ধ করে বিপ্লবমুখী করে তোলে। এর ফলে সংঘটিত হয় ঐতিহাসিক 'বলশেভিক বিপ্লব'। এ বিপ্লবকে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লবও বলা হয়। এ বিপ্লবের ফলে রাশিয়ার জারতন্ত্রের অবসান হয়, ধনী ও দারিদ্রের মাঝে বৈষম্য দূর হয় এবং শ্রমিকরা শিক্ষালাভসহ বিভিন্ন অধিকার ভোগ করার সুযোগ পায়। উদ্দীপকে দেখা যায়, 'নাহার' কারখানায় শ্রমিক বিপ্লব সংঘটিত হওয়ায় শ্রমিকরা শিক্ষা লাভের সুযোগ পায়। তাদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে এবং ধনী-গরীবের বৈষম্য দূর হয়। নাহার কারখানার বিপ্লব পরবর্তী এ চিত্রটি বলশেভিক বিপ্লব পরবর্তী রাশিয়ার আর্থ-সামাজিক অবস্থার। সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'নাহার' কারখানায় সংঘটিত বিপ্লবের সাথে রুশ বা বলেশিভিক বিপ্লবের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উল্লিখিত পরিবর্তন অর্থাৎ বলশেভিক বিপ্লব পরবর্তী পরিবর্তন রাশিয়ায় নানা ধরনের প্রভাব ফেলেছিল বলে আমি মনে করি। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ার সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়। এ বিপ্লবের ফলে রাশিয়া থেকে জারতন্ত্র ও বুঙ্গেয়া গণতন্ত্র উচ্ছেদ হয়। নতুন রাজনৈতিক ব্যবস্থায় শ্রেণিভিত্তিক সমাজের পরিবর্তে শ্রেণিহীন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়। এ বিপ্লব বিদ্যমান বৈষম্য ও শোষণ ব্যবস্থা উচ্ছেদের লক্ষ্যে ধনী ও দরিদ্রের ব্যবধান ঘুচিয়ে আনে। ফলে সমাজের পিছিয়ে পড়া মানুষ ক্রমেই উন্নত জীবনে প্রবেশ করে। বিপ্লবের পর দেশের সকল নাগরিক ও জাতিসত্তার শিক্ষা-সংস্কৃতির মানোন্নয়নের লক্ষ্যে গণশিক্ষা ব্যবস্থা চালু করা হয়। খুব অল্প সময়ে বুশ জাতি ছাড়াও অন্যান্য জাতি শিক্ষিত হয়ে ওঠে। বিপ্লবের পর রাষ্ট্র তার প্রত্যেক নাগরিকের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বাসস্থানের দায়িত্ব গ্রহণ করে। ফলে মানুষের ন্যূনতম মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। এছাড়া এ বিপ্লবের ফলে পুরনো প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলা হয় এবং সংবিধান সভা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সোভিয়েত দেশগুলোকে। এ বিপ্লবের ফলে বলশেভিক সরকার সকল নাগরিকের শিক্ষা নিশ্চিত করার জন্য গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করে। এছাড়া তা 'White terrorterror^{\prime} বা শ্বেত সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করে। সর্বোপরি এ বিপ্লবের মাধ্যমে রাশিয়ার সমাজতন্ত্রের যে ভিত্তি নির্মিত হয়, তার ওপর নির্ভর করে সেদেশের কৃষক শ্রেণি সাম্যবাদী সমাজ গঠনে উদ্বুদ্ধ হয়। তাই বলা যায়, রাশিয়ার সমাজ পরিবর্তনে বলশেভিক বিপ্লবের অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
HSCHistory 2nd PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।