শেয়ারFacebookWhatsApp

ভার্সাই নগরী কোথায়?

উত্তর: ভাসাই নগরী ফ্রান্সে অবস্থিত।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ভার্সাই নগরী কোথায়?

উদ্দীপক

পাকিস্তান আমলে বাংলার শ্রমিক-কৃষকসহ সকল স্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণে একটি সর্বাত্মক জনযুদ্ধ হয়। এ যুদ্ধ ছিল শোষকের বিরুদ্ধে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেন।

Comilla · 2017

উত্তর

ভাসাই নগরী ফ্রান্সে অবস্থিত।

উত্তর

নাৎসিবাদ হলো হিটলারের সর্বাত্মকবাদী মতবাদ। নাৎসিবাদ বলতে হিটলার ও তার দল নাৎসি পার্টি কর্তৃক প্রণীত শাসনব্যবস্থাকে বোঝায়। জার্মানিতে নাৎসি পার্টি ক্ষমতা দখল করে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়। এই সময় হিটলার এক স্বৈরতান্ত্রিক নাৎসি শাসনব্যবস্থা চালু করেছিলেন, যা নাৎসিবাদ নামে পরিচিত। নাৎসিবাদের মূল লক্ষ্যই ছিল উগ্র-জার্মান জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। নাৎসি তত্ত্বে বলা হয় জার্মানরা আর্য জাতির বংশধর। আর্যদের মধ্যে নর্ডিকগণই শ্রেষ্ঠ। বর্তমান বিশ্বে এ মতবাদ তথা নাৎসিবাদ একটি ঘৃণ্য মতবাদ।

উত্তর

উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের বলশেভিক বিপ্লবের মিল রয়েছে। বিশ শতকের পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব। এ বিপ্লবের পূর্বে রাশিয়ার সাধারণ মানুষেরা যুগ যুগ ধরে জারদের ও অভিজাতদের হাতে শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে শ্রমিক এবং কৃষক শ্রেণির মানুষের ন্যূনতম সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কোনো অধিকার ছিল না। এ অসহনীয় অবস্থা থেকে তাদেরকে মুক্ত করার জন্য লেনিন ১৮৯৮ সালে বিপ্লবী দল হিসেবে "সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি" গঠন করেন। বিপ্লবের ধারাবাহিকতায় প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংকটকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। যার ফলশ্রুতিতে রাশিয়ার শ্রমিক, কৃষক ও সেনাবাহিনীর একটা অংশ এবং সচেতন মহলের প্রত্যক্ষ অংশগ্রহণেই ১৯১৭ সালের ২৫ অক্টোবর রুশ বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে এবং সাম্যবাদ সরকার প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে দেখা যায়, পাকিস্তান আমলে বাংলার শ্রমিক-কৃষকসহ সকল স্তরের জনগণের অংশগ্রহণে একটি সম্মিলিত জনযুদ্ধ হয়। এ যুদ্ধ ছিল শোষকের বিরুদ্ধে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। এ যুদ্ধের সাথে রাশিয়ার বলশেভিক বিপ্লবের পটভূমি সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনায় বলশেভিক বিপ্লবের চিত্র প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের নেতৃত্বের তথা বজ্যবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বলশেভিক বিপ্লবের নায়ক লেনিনের ভূমিকা সাদৃশ্যপূর্ণ। পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার রক্ষায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তার সাথে বলশেভিক বিপ্লবের নায়ক লেনিনের ভূমিকার মিল রয়েছে। রুশ বিপ্লবের ইতিহাসে লেনিনের নাম সর্বাধিক প্রসিদ্ধ। ১৯১৭ সালে কেরোনস্কি শাসনের অবসান ঘটিয়ে তিনি বলশেভিক বিপ্লবের মাধ্যমে একটি স্মরণীয় অধ্যায় সংযোজন করেন। ছাত্র অবস্থাতেই তিনি কার্ল মার্কসের সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের কথা চিন্তা করতেন। এজন্য তিনি রুশ শ্রমিকদের মধ্যে মার্কসীয় তত্ত্ব প্রচার দ্বারা তাদের শ্রেণি চেতনা জাগরণের ওপর জোর দেন। ১৯১৭ সালের মার্চ বিপ্লবের পর সোশ্যাল ডেমোক্রেট যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, তখন লেনিন রাশিয়ায় ফিরে এপ্রিল থিসিসের মাধ্যমে বিপ্লবের উপযুক্ত সময় ও কর্মকৌশল সম্পর্কে এ দলকে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। ফলে দ্রুত বুর্জোয়া বিপ্লবোত্তর পরিস্থিতি সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে ধাবিত হয়। অতঃপর লেনিনের নেতৃত্বে বলশেভিকরা সংগঠিত হতে থাকে। এ সময় লেনিন বলেন, "জারতন্ত্রের পতন বুর্জোয়ারা ঘটায়নি বরং কমিউনিস্ট শ্রমিক সংগঠনের অব্যাহত ধর্মঘটের ফলে জার সরকারের পতন ঘটে।" সুতরাং ন্যায্যভাবে জারের পতনের পর বলশেভিকদেরই ক্ষমতা পাওয়া উচিত। অতপর ত্রুটি, জমি ও শান্তি এই তিন ধ্বনি নিয়ে লেনিনের নেতৃত্বে বলশেভিকরা নভেম্বর বিপ্লবে ঝাঁপিয়ে পড়লে শিকড়বিহীন অসহায় প্রজাতন্ত্রের পতন ঘটে এবং বিপ্লব জয়যুক্ত হয়।
HSCHistory 2nd PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।