উদ্দীপকের বর্ণনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবী নেতার সাদৃশ্য রয়েছে? তার পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকের বর্ণনার সাথে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের বিপ্লবী জীবনের ঘটনার মিল রয়েছে।ভ্লাদিমির ইলিচ ১৮৭০ খ্রিষ্টাব্দের ২২ এপ্রিল রাশিয়ার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা উলিয়ানভ ছিলেন একজন স্কুল পরিদর্শক। জার শাসকদের ফাঁকি দেবার জন্য তিনি ছদ্মনাম নেন লেনিন। লেনিনের ভাই আলেকজান্ডার ছিলেন সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। লেনিনের পরিবার বিপ্লবী হিসেবেই খ্যাত ছিল। জার তৃতীয় আলেকজান্ডারকে হত্যা করার গোপন ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অপরাধে ১৮৮৭ খ্রিষ্টাব্দে লেনিনের বড় ভাই আলেকজান্ডারের ফাঁসি হয়। এ সময় লেনিনের বয়স ১৭ বছর। "প্রিয়ভাজন বড় ভাইয়ের মৃত্যু কার্যকরের খবর পত্রিকায় প্রকাশিত হয় তখন তিনি বলেছিলেন, 'I'll make them pay for it. I swear it. (আমি তাদের এ পাওনা পরিশোধ করে দেব। এটা আমার শপথ)। তিনি মনস্থির করলেন বিপ্লবী আন্দোলনে যুক্ত হবেন। রাজদ্রোহীর ছোট ভাই হওয়ার অপরাধে লেনিনকে কাজান বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। অবশ্য শেষ পর্যন্ত ভর্তি হতে পারলেও ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়ার অপরাধে তাকে আবার বহিষ্কার করা হয়। উদ্দীপকে দেখা যায়, মাত্র ১৭ বছরের এক কিশোর। শুনতে পেল বড় ভাইয়ের ফাঁসির খবর। তার চোখ যেন খুলে গেল এই ফাঁসির খবরে। জড়ালেন ছাত্র আন্দোলনে, হলেন নির্বাসিত। নির্বাসিত অবস্থায় তিনি প্রচুর পড়াশোনা করেন, খুঁজে বেড়ান শ্রমিক মুক্তির সঠিক পথ। আত্মগোপনে থাকাবস্থায় 'রাষ্ট্র ও বিপ্লব' নামে বই লিখেন। তাতে উল্লেখ করেন শুধু বিপ্লব দিয়ে নয়, শাসকশ্রেণির নির্মিত রাষ্ট্রতন্ত্রকে ধ্বংস না করে নিপীড়িত শ্রেণির মুক্তির সম্ভব নয়। এসব ঘটনার সাথে রুশ বিপ্লবের নেতা লেনিনের জীবনের ঘটনার মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবী নেতার সাদৃশ্য র…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর