পরবর্তীকালের শাসনব্যবস্থায় উক্ত ব্যক্তি কৃতিত্বের স্বাক্ষর রাখেন বিশ্লেষণ কর।
উত্তর: পরবর্তী শাসনব্যবস্থায় উক্ত ব্যক্তি অর্থা ভ্লাদিমির লেনিন অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন।১৯১৭ সালে বলশেভিক বিপ্লবের পর ভ্লাদিমির লেনিন রাশিয়াকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার কাজে হাত দেন। তিনি সর্বপ্রথম জার্মানির সাথে যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপন করেন। লেনিনের আমলে রাশিয়ার সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বহু পরিবর্তন সাধিত হয়েছিল। তিনি শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কৃষি খামারগুলো রাষ্ট্র কর্তৃক অধিগ্রহণের সিদ্ধান্ত নেন। তার নতুন অর্থনৈতিক পরিকল্পনা সফল হয়। এ নতুন অর্থ পরিকল্পনা কৃষকদের কাছ থেকে খাদ্যশস্যের পরিবর্তে তাদের ওপর একটি নির্দিষ্ট কর ধার্য করা হয়, ব্যাংক অর্থসংক্রান্ত ব্যবস্থার উন্নতি বিধান করা হয়, শ্রমিকদের ক্রমবর্ধিত হারে মজুরি বেঁধে দেওয়া হয়, শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। ফলে দেশে উন্নয়নের গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এরই ধারাবাহিকতায় লেনিন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করার প্রস্তুতি নিতে থাকেন। লেনিনের উল্লেখযোগ্য কৃতিত্ব হলো সোভিয়েত প্রজাতন্ত্রের জন্য একটি সংবিধান রচনা করা। তার সর্বশেষ: কৃতিত্ব ছিল বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে বলশেভিক সরকারের স্বীকৃতি লাভ। ১৯২৪ সালে ইংল্যান্ড প্রথম রাশিয়াকে স্বীকৃতি দেয়।অতএব বলা যায়, শাসনব্যবস্থায় লেনিন কৃতিত্বের সাক্ষর রাখেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
পরবর্তীকালের শাসনব্যবস্থায় উক্ত ব্যক্তি কৃতিত্বের স্বাক্ষর রাখেন বি…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর