উদ্দীপকের বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে-সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি আমার পাঠ্যবইয়ের ঐতিহাসিক রুশ বিপ্লবের সাথে সাদ্যপূর্ণ।বিংশ শতাব্দীর প্রথমদিকে রাশিয়াতে এরপর দুটি বিপ্লব সংঘটিত হয়। এশিয়া-ইউরোপ তথা বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার ভূখণ্ডে, রাশিয়ার শাসনব্যবস্থার বিরুদ্ধে সংঘটিত হয়েছিল বলে এটিকে রুশ বিপ্লব বলা হয়। আবার বলশেভিক (সংখ্যাগরিষ্ঠ) দলের নেতৃত্বে সংঘটিত হয়েছিল বলে একে বলশেভিক বিপ্লবও বলা হয়। এটি ছিল বিশ্বের প্রথম সংঘটিত একটি সফল সমাজতান্ত্রিক বিপ্লব। আর তাই সমাজতান্ত্রিক আদর্শের দরুন বিপ্লবটিকে সমাজতান্ত্রিক বিপ্লবও বলা হয়। এ বিপ্লব মানবসভ্যতার ইতিহাসকে প্রথম সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়, যা সারা পৃথিবীর মুক্তিকামী, শোষিত, বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত মানুষকে পুরো বিশ শতক ধরে মুক্তির দিকনির্দেশনা দান করেছে।বিপ্লবটি প্রথম রাশিয়ায় শুরু হলেও পরে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। উদ্দীপকে কারখানার উদাহরণটি টেনে ঐতিহাসিক-রুশ সমাজতান্ত্রিক (সাম্যবাদী) বিপ্লবটির প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে-সাদৃশ্যপূর্ণ? ব্যা…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর