শেয়ারFacebookWhatsApp

উল্লিখিত সাম্যবাদী চেতনা পৃথিবীব্যাপী কী ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।

উত্তর: ১৯১৭ সালে ইউরোপের দেশ রাশিয়ায় সংঘটিত উক্ত সমাজতান্ত্রিক বিপ্লব ও তার সাম্যবাদী চেতনা পৃথিবীব্যাপী ব্যাপক বিস্তৃত ও সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল বলে আমি মনে করি।কেননা, বিপ্লবের সফলতার পর এ বিপ্লব শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ থাকেনি, বরং রাশিয়ার বৃহত্তম ভূখণ্ড ছাড়িয়ে এ বিপ্লব পূর্ব ইউরোপ, এমনকি ইংল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আধুনিককালে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আড়ালে সমাজতন্ত্রের উপস্থিতি ও প্রতিষ্ঠিত হওয়ার সচেষ্ট বাসনা লক্ষণীয়। এ বিপ্লবের সবচেয়ে বড় প্রভাব হলো বিশ্বব্যাপী পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের আদর্শিক সংঘাত। এ সংঘাতকে পুঁজি করে প্রায় অর্ধ শতাব্দীব্যাপী ইউরোপে একটি স্নায়ুযুদ্ধও চলমান ছিল। ১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলেও বিংশ শতাব্দীজুড়ে ইউরোপ, আমেরিকা, এশিয়ার উর্বর ভূখণ্ডে সমাজতন্ত্রের যে নিপীড়িত জনতার প্রত্যাশার বীজ বপন করা হয়েছিল তা আশ্রয়, ছায়া আর নিপীড়িতের বিপ্লবের জ্বালানি হিসেবে স্বৈরাচারের পতনের বিরুদ্ধে ইন্ধন জুগিয়ে আসছে। একই ঘটনা পুঁজিবাদী বিশ্বকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে। তাই স্নায়ুযুদ্ধের অবসানের পরও ২০২২ সালে এসে ইউক্রেনকে জিম্মি করে নতুনভাবে পুরাতন বিদ্রোহের আগুনে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।সুতরাং আলোচনার আলোকে উল্লিখিত সাম্যবাদী চেতনা যে পৃথিবীব্যাপী সুবিস্তৃত ও সুদূরপ্রসারী একটি প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যায়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উল্লিখিত সাম্যবাদী চেতনা পৃথিবীব্যাপী কী ধরনের প্রভাব ফেলেছিল বলে ত…

উদ্দীপক

একটি কারখানায় সাম্যবাদী চেতনায় বিশ্বাসী শ্রমিকরা সর্বাত্বক আন্দোলন শুরু করে। মাত্র কয়েক দিনের মাথায় তাদের এ সংগ্রাম সফল হয়। ফলে কারখানায় বিদ্যমান নানা বৈষম্যের অবসান হয় এবং প্রতিষ্ঠা হয় সাম্যবাদের। এ ঘটনা পার্শ্ববর্তী অন্যান্য কারখানাগুলোকেও প্রভাবিত করে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

নাৎসিদের পোশাকের রং ছিল বাদামি।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৯ আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে যে আণবিক বোমা ফেলেছিল তার নাম ছিল 'ফ্যাটম্যান'। এ বোমার ওজন ছিল ৪৬৩০ কেজি। এটি প্লুটোনিয়াম- ২৩৯ সমৃদ্ধ আণবিক বোমা ছিল। এ বিস্ফোরণের মাত্রা ছিল ২১ কিলোটন টিএনটির সমতুল্য। এ বোমা বিস্ফোরণের ফলে জাপানের নাগাসাকি শহরের ২ লক্ষ ৪০ হাজার লোকের মধ্যে প্রায় ৭৫ হাজার লোক তৎক্ষণাৎ নিহত হয়েছিল। পরে আণবিক বোমার বিকিরণ ও তেজস্ক্রিয়তাজনিত কারণে আরও অনেকে নিহত ও অসুস্থ হয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্র তার নৌঘাঁটি পার্ল হারবার ধ্বংসের প্রতিশোধ নিতে এবং জাপানকে যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্য এ বোমা ফেলেছিল।

উত্তর

উদ্দীপকের বিষয়টি আমার পাঠ্যবইয়ের ঐতিহাসিক রুশ বিপ্লবের সাথে সাদ্যপূর্ণ।বিংশ শতাব্দীর প্রথমদিকে রাশিয়াতে এরপর দুটি বিপ্লব সংঘটিত হয়। এশিয়া-ইউরোপ তথা বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার ভূখণ্ডে, রাশিয়ার শাসনব্যবস্থার বিরুদ্ধে সংঘটিত হয়েছিল বলে এটিকে রুশ বিপ্লব বলা হয়। আবার বলশেভিক (সংখ্যাগরিষ্ঠ) দলের নেতৃত্বে সংঘটিত হয়েছিল বলে একে বলশেভিক বিপ্লবও বলা হয়। এটি ছিল বিশ্বের প্রথম সংঘটিত একটি সফল সমাজতান্ত্রিক বিপ্লব। আর তাই সমাজতান্ত্রিক আদর্শের দরুন বিপ্লবটিকে সমাজতান্ত্রিক বিপ্লবও বলা হয়। এ বিপ্লব মানবসভ্যতার ইতিহাসকে প্রথম সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়, যা সারা পৃথিবীর মুক্তিকামী, শোষিত, বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত মানুষকে পুরো বিশ শতক ধরে মুক্তির দিকনির্দেশনা দান করেছে।বিপ্লবটি প্রথম রাশিয়ায় শুরু হলেও পরে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। উদ্দীপকে কারখানার উদাহরণটি টেনে ঐতিহাসিক-রুশ সমাজতান্ত্রিক (সাম্যবাদী) বিপ্লবটির প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

১৯১৭ সালে ইউরোপের দেশ রাশিয়ায় সংঘটিত উক্ত সমাজতান্ত্রিক বিপ্লব ও তার সাম্যবাদী চেতনা পৃথিবীব্যাপী ব্যাপক বিস্তৃত ও সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল বলে আমি মনে করি।কেননা, বিপ্লবের সফলতার পর এ বিপ্লব শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ থাকেনি, বরং রাশিয়ার বৃহত্তম ভূখণ্ড ছাড়িয়ে এ বিপ্লব পূর্ব ইউরোপ, এমনকি ইংল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আধুনিককালে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আড়ালে সমাজতন্ত্রের উপস্থিতি ও প্রতিষ্ঠিত হওয়ার সচেষ্ট বাসনা লক্ষণীয়। এ বিপ্লবের সবচেয়ে বড় প্রভাব হলো বিশ্বব্যাপী পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের আদর্শিক সংঘাত। এ সংঘাতকে পুঁজি করে প্রায় অর্ধ শতাব্দীব্যাপী ইউরোপে একটি স্নায়ুযুদ্ধও চলমান ছিল। ১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলেও বিংশ শতাব্দীজুড়ে ইউরোপ, আমেরিকা, এশিয়ার উর্বর ভূখণ্ডে সমাজতন্ত্রের যে নিপীড়িত জনতার প্রত্যাশার বীজ বপন করা হয়েছিল তা আশ্রয়, ছায়া আর নিপীড়িতের বিপ্লবের জ্বালানি হিসেবে স্বৈরাচারের পতনের বিরুদ্ধে ইন্ধন জুগিয়ে আসছে। একই ঘটনা পুঁজিবাদী বিশ্বকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে। তাই স্নায়ুযুদ্ধের অবসানের পরও ২০২২ সালে এসে ইউক্রেনকে জিম্মি করে নতুনভাবে পুরাতন বিদ্রোহের আগুনে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।সুতরাং আলোচনার আলোকে উল্লিখিত সাম্যবাদী চেতনা যে পৃথিবীব্যাপী সুবিস্তৃত ও সুদূরপ্রসারী একটি প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যায়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।