উদ্দীপকের নেতার সাথে তৎকালীন ইউরোপের কোন দেশের কোন নেতার মিল রয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম আমার পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। বলশেভিক বিপ্লবের মূল পরিকল্পনাকারী, রূপকার ও সংগঠক ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। রাশিয়ার বিপ্লব-পরবর্তী সমাজতান্ত্রিক ব্যবস্থারও প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লেনিন ছাত্র হিসেবে ছিলেন মেধাবী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরিবারের সদস্যদের মধ্যে তার ওপর বড় ভাই আলেকজান্ডারের প্রভাব পড়েছিল। বলশেভিক বা রুশ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ দীর্ঘদিন দরে সম্রাট ও অভিজাতদের হাতে শাসন ও শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ সৈনিকদের ন্যূনতম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ছিল না। এ অবস্থা থেকে তাদের মুক্তি করার জন্য লেনিন ১৮৯৮ সালে বিপ্লবী দল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংগঠনকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কারণে আর্থিক ও সামাজিক দুর্ভোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমতাবস্থায় কৃষক, শ্রমিক ও সৈনিকদের একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় বৈষম্যহীন সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়।অতএব বলা যায়, উদ্দীপকের নেতার সাথে লেনিনের সাদৃশ্য রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের নেতার সাথে তৎকালীন ইউরোপের কোন দেশের কোন নেতার মিল রয়েছে-…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর