উদ্দীপকে কোন বিপ্লবের কথা বলা হয়েছে? উক্ত বিপ্লবের পিছনে প্রধান কারণগুলো উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে বলশেভিক বিপ্লবের কথা বলা হয়েছে। এ বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে বহুবিধ কারণ রয়েছে।বিংশ শতাব্দীর প্রথম থেকেই রাশিয়ার শিক্ষিত বুর্জোয়াশ্রেণি জারতন্ত্রের পরিবর্তে নতুন সমাজ গড়তে চেয়েছিল। মূলত প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার সামরিক বিপর্যয় হলে সাধারণ মানুষ জারের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। সারা রাশিয়াতে অর্থনৈতিক সংকট, খাদ্যের অভাবে গণঅভ্যুত্থান ঘটে এবং কৃষক বিদ্রোহ চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১৯১৭ সালের মার্চ মাসে রাজতন্ত্রের পতন ঘটিয়ে রাশিয়ায় বুর্জোয়াশ্রেণির সরকার গঠিত হয়। কিন্তু বুর্জোয়া সরকার সংবিধান প্রণয়নে শ্রমিকশ্রেণির কথা উপেক্ষা করেন। ফলে কৃষক-শ্রমিকরা পুঁজিবাদ ধ্বংসের আন্দোলনে তৎপর হয়। লেনিন দেশে প্রত্যাবর্তন করে বিপ্লবের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বলেন, বিপ্লবের চূড়ান্ত স্তরের উদ্দেশ্য হলো জমিদার ও পুঁজিপতিদের উচ্ছেদ করে 'প্রলেতারিয়েত' সরকার প্রতিষ্ঠা করা। এছাড়া বুর্জোয়া সরকার যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয় ও দেশে খাদ্যসংকট তীব্র আকার ধারণ করে এবং জার্মান বাহিনী বিভিন্ন অঞ্চল দখল করতে থাকে। এরকম পরিস্থিতিতে বলশেভিকরা বিভিন্ন অঞ্চলের ওপর নিজেদের' নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে। এভাবে ১৯১৭ সালের ৭ নভেম্বর বলশেভিকরা গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাষ্ট্রীয় ব্যাংক, টেলিফোন এক্সচেঞ্জসহ সকল সরকারি স্থাপনা দখল করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। অতঃপর লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করে।উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে, একক কোনো কারণে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়নি, বরং বিভিন্ন ঘটনা ও কারণের সমন্বয়ে ১৯১৭ সালে রাশিয়াতে সংঘটিত হয়েছিল পৃথিবী কাঁপানো রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিপ্লবের কথা বলা হয়েছে? উক্ত বিপ্লবের পিছনে প্রধান কার…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর