তুমি কি মনে কর, উক্ত বিপ্লবের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উক্ত বিপ্লব তথা ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব পৃথিবীর ইতিহাসে এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনা। এ বিপ্লব শুধু রাশিয়াতেই নয়, সারা পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে বিশাল প্রভাব বিস্তার করেছিল।সারা পৃথিবীর নির্যাতিত, অবহেলিত ও নিপীড়িত মানুষের মুক্তিসংগ্রামে বলশেভিক বিপ্লব 'একটি আদর্শ হিসেবে পরিগণিত। বলশেভিক বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওপনিবেশের জনগণ স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করে। এ বিপ্লব এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার পরাধীন দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ক্রমান্বয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে জাতীয় মুক্তিসংগ্রাম। বিশ শতকের সারা পৃথিবীর স্বাধীনতার লড়াই আর জাতীয় মুক্তিসংগ্রামে বলশেভিক বিপ্লব ছিল অফুরন্ত প্রেরণার উৎস। মূলত গোটা পৃথিবীর কৃষক ও শ্রমিক সমাজকে শোষণ ও বঞ্চনার অবসান ঘটিয়ে বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে উৎসাহিত করে বলশেভিক বিপ্লব। এ বিপ্লবের ধারাবাহিকতায় ১৯৪৯ সালে সংঘটিত হয় চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সারা পৃথিবীতে সমাজতান্ত্রিক আন্দোলন একটি প্রধান রাজনৈতিক স্রোতে পরিণত হয়। পৃথিবীব্যাপী সমাজতান্ত্রিক আন্দোলনের কাছে মডেল হিসেবে বিবেচিত ছিল বলশেভিক বিপ্লব।সুতরাং বলা যায়, বলশেভিক বিপ্লব বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত বিপ্লবের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছি…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর