উক্ত বিপ্লবের ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: বিশ্ব রাজনীতিতে উক্ত বিপ্লব তথা বলশেভিক বিপ্লবের ফলাফল ছিল অত্যধিক। কেননা, ঐতিহাসিক এ বিপ্লব শুধু রাশিয়ার আর্থসামাজিক ব্যবস্থা পরিবর্তনের অঙ্গীকার নিয়েই সংঘটিত হয়নি, বরং তা বিশ্বব্যাপী পুঁজিবাদের অবসান ঘটিয়ে শোষণহীন সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করে। তাই এ বিপ্লব রাশিয়াসহ সারা পৃথিবীর রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে। পুরো বিংশ শতাব্দী জুড়ে সারা পৃথিবীর নির্যাতিত, অবহেলিত ও নিপীড়িত মানুষের মুক্তিসংগ্রামের নিরন্তর প্রেরণার উৎস হয়ে উঠেছিল পৃথিবীর ইতিহাসে সংঘটিত প্রথম এ সমাজতান্ত্রিক বিপ্লব। এর ফলে পুঁজিবাদী বিশ্বব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের আদর্শিক লড়াই চলে প্রায় অর্ধ শতাব্দী যাবৎ, ইতিহাসে যা স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। এমনকি আধুনিককালেও ঐতিহাসিক এ যুদ্ধের প্রভাব লক্ষণীয়।সুতরাং বিশ্ব রাজনীতিতে বলশেভিক বিপ্লবের ফলাফল যে অত্যধিক ও সুদূরপ্রসারী ছিল তা নিশ্চিতভাবে বলা যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত বিপ্লবের ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর