উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণিত ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের রুশ বিপ্লব তথা বলশেভিক বিপ্লবের মিল পাওয়া যায়। ১৯১৭ সালে রাশিয়ায় কৃষক, শ্রমিক ও সৈনিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্র ক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বলশেভিক পার্টির নেতৃত্বে এ বিপ্লব সংঘটিত হয় বলে একে বলশেভিক বিপ্লবও বলা হয়। বিপ্লবের পূর্বে জারতন্ত্রের কুশাসনে রাশিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দুরবস্থার সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা ভোগ করত অভিজাত সম্প্রদায়। কৃষক-শ্রমিকরা জমিদার ও ধনীদের অত্যাচার এবং শোষণের শিকার হতো। জারতন্ত্রের নিষ্পেষণমূলক শাসনের কারণেই রাশিয়ায় রুশ বিপ্লবের মতো এক ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, আমেরিকার একটি অঞ্চলে ধনী-গরিবের বৈষম্য চরম আকার ধারণ করে। তখন শ্রমিক শ্রেণির নেতৃত্বে এক আন্দোলনের সূত্রপাত হয়। উক্ত আন্দোলনে জয়লাভ করে আন্দোলনকারীরা একজন নেতার প্রচেষ্টায় সেখানে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়। পরবর্তীকালে বিশ্বের অনেক দেশে উক্ত নেতার আদর্শ ছড়িয়ে পড়ে। উদ্দীপকের এ ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বলশেভিক বিপ্লবের মিল পাওয়া যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল পাওয়া যায়…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর