উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যপুস্তকের কোন সরকারের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যপুস্তকের রাশিয়ার সম্রাট জার দ্বিতীয় নিকোলাস সরকারের সাদৃশ্য আছে। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার সামরিক বিপর্যয় হলে সাধারণ মানুষ জারের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। সারা রাশিয়াতে অর্থনৈতিক সংকট, খাদ্যের অভাব, শ্রমিক ধর্মঘট এবং গণঅভ্যুত্থান ঘটে এবং কৃষক বিদ্রোহ চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় সেনাবাহিনীর সদস্যরা কমান্ডারদের আদেশ অমান্য করে দলে দলে রণাঙ্গন ছেড়ে এসে কৃষক-শ্রমিকদের সাথে যোগ দিতে থাকে। ১৯১৭ সালের মার্চ মাসে সারা রাশিয়ায় এক ব্যাপক অভ্যুত্থান ঘটে। ৮ মার্চ কৃষক-শ্রমিকেরা রাস্তায় নেমে আসে। জনগণ পেত্রোগ্রাদ দখল করে নেয়। জনগণের দাবির মুখে জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন এবং প্রাচীন রোমান রাজবংশের অবসান ঘটে। দেশের সামগ্রিক দায়িত্ব ডুমা (রাশিয়ার আইনসভা ডুমা নামে পরিচিত) বা জাতীয় পরিষদ গ্রহণ করে ও বিপ্লবের প্রথম অংশের যবনিকাপাত ঘটে। ১৯১৭ সালের মার্চ মাসে রাশিয়ায় বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণির সরকার গঠিত হয়। উদ্দীপকে দেখা যায়, গত দুই দশক ধরে গ্রিসে নানা কারণে অস্বাভাবিক খাদ্যমূল্য বৃদ্ধি পায়। সে সরকারের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয় এবং সরকারের পতন ঘটে। এ ঘটনার সাথে জার' দ্বিতীয় নিকোলাস সরকারের পতনের মিল রয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যপুস্তকের- রাশিয়ার সম্রাট জার দ্বিতীয় নিকোলাস সরকারের সাদৃশ্য আছে।।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যপুস্তকের কোন সরকারের সাদৃশ্য আছে? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর