তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব নির্যাতিত শ্রেণির মুক্তি এনেছিল?
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত সংগ্রামের প্রভাব অর্থাৎ বলশেভিক বিপ্লবের প্রভাব নির্যাতিত শ্রেণির মুক্তি এনেছিল। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ার সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন হয়। এ বিপ্লবের ফলে রাশিয়া, থেকে জারতন্ত্র উচ্ছেদ হয়। রাশিয়ায় প্রচলিত শ্রেণিভিত্তিক সমাজের পরিবর্তে শ্রেণিহীন, শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়। রুশ বিপ্লবের উদ্দেশ্য ছিল রাশিয়ায় বিদ্যমান বৈষম্য ও শোষণমূলক সমাজব্যবস্থা উচ্ছেদ করা। বিপ্লবের পর নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্রে ধনী ও গরিবের বৈষম্য ঘুচিয়ে আনা হয়। ফলে সমাজে পশ্চাৎপদ মানুষের জীবনযাত্রার মান ক্রমে উন্নত হয়। রুশ বিপ্লবের পর দেশের সকল নাগরিকের সমান সুযোগ-সুবিধার পাওয়ার অংশ হিসেবে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক গণশিক্ষা কর্মসূচি চালু করা হয়। রাষ্ট্র প্রত্যেক নাগরিকের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বাসস্থানের দায়িত্ব গ্রহণ করে। সর্বোপরি এ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সমাজতন্ত্রের যে ভিত্তি নির্মিত হয়, তার ওপর নির্ভর করে সে দেশের কৃষক-শ্রমিক শ্রেণি সাম্যবাদী সমাজ গঠনে উৎসাহিত হয়। ক্রমে বলশেভিক বিপ্লবের ঢেউ রাশিয়ার সীমানা পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশেও বিস্তার লাভ করে। উপর্যুক্ত আলোচনার আলোকে তাই বলা যায়, বলশেভিক বিপ্লব নিপীড়িত ও নির্যাতিত শ্রেণির জন্য অর্থনৈতিক ও সামাজিক মুক্তির পথ উন্মুক্ত করেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব নির্যাতিত শ্রেণির মুক্তি এনেছিল?
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর