শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে বিপ্লবের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে তার নায়ক কে? ওই বিপ্লবে তাঁর ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বলশেভিক বিপ্লবের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। বলশেভিক বিপ্লবের নায়ক হচ্ছেন লেনিন।শ্রমিক ইউনিয়নের এক সভায় বক্তা বলেন- ইউরোপের একটি দেশে ১৮৬২ সালে ৯৬টি শ্রমিক ধর্মঘট, ১৮৯৫ সালে ৯ হাজার ৪ শত ৩৩টি, ১৮৯৬ সালে ১ লাখ ৫ হাজার ১ শত ৭৬টি, ১৯১২ সালে ৭ লাখ ২৫ হাজার এবং ১৯১৪ সালে ধর্মঘটের সংখ্যা দাঁড়ায় ১২ লাখ ৫০ হাজারে। ফলে শ্রমিকশ্রেণি বিদ্রোহী হয়ে ওঠে। কৃষকরাও শামিল হয় ওই বিপ্লবে। এই বিপ্লব কার্ল মার্কসের মতাদর্শের প্রতিফলন। তবে এই বিপ্লব সংঘটনের নায়ক অপর একজন।' [গণিত] উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ে লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লবের ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রাচীনপন্থি জরাগ্রস্ত সমাজব্যবস্থায় পরিবর্তন আনার জন্য ইউরোপে যেসব বিপ্লব সংঘটিত হয়েছে এর মধ্যে বলশেভিক বিপ্লব অন্যতম। বলশেভিক বিপ্লব আকস্মিকভাবে অথবা স্বল্প সময়ের মধ্যে তৈরি হয়নি। এ বিপ্লবের সামাজিক পটভূমি তৈরি হয়েছিল উনবিংশ শতাব্দীতে। বলা যায় যে, ইউরোপ মহাদেশে সমাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ এবং রাশিয়াতে এ আন্দোলনের বিস্তৃতি বলশেভিক বিপ্লবের পটভূমি তৈরি করেছিল। রাশিয়ায় প্রকৃতপক্ষে তিনটি বিপ্লব ঘটেছিল। ১৯০৫ সালে জারতন্ত্রের বিরুদ্ধে প্রথম বিপ্লব ঘোষিত হয়। এরপর ১৯১৭ সালে মার্চ মাসের বিপ্লবে ডুমা বা রুশ পার্লামেন্টের মাধ্যমে মধ্যবিত্ত ও বুর্জোয়া শ্রেণি ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এ সময় লেনিন সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে আসেন। তিনি ১৯১৭ সালের এপ্রিল মাসে তাঁর বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন। তিনি বলেন, রাশিয়ায় বুর্জোয়া গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই। বরং রাশিয়ার সরকার পরিচালিত হবে কৃষক-শ্রমিক দ্বারা। ১৯১৭ সালের এপ্রিল-মে মাসে রাশিয়ায় ব্যাপক অরাজকতা দেখা দেয়। বুর্জোয়া সরকার যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়। দেশে খাদ্য সংকট দেখা দেয়। ফলে লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টির লোকজন সমগ্র রাশিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ১৯১৭ সালের ৭ নভেম্বর বলশেভিকরা গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাষ্ট্রীয় ব্যাংক দখল করে নেয়। এভাবে বলশেভিক বিপ্লব সম্পন্ন হয়।তাই বলা যায়, বলশেভিক বিপ্লব ছিল রাশিয়ার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এ বিপ্লবের মধ্য দিয়ে ইতিহাসে প্রথম সমাজতান্ত্রিক, রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আর এ বিপ্লবের 'প্রধান নায়ক ছিলেন লেনিন।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে যে বিপ্লবের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে তার নায়ক কে? ওই বিপ্লবে…

উদ্দীপক

শ্রমিক ইউনিয়নের এক সভায় বক্তা বলেন- ইউরোপের একটি দেশে ১৮৬২ সালে ৯৬টি শ্রমিক ধর্মঘট, ১৮৯৫ সালে ৯ হাজার ৪ শত ৩৩টি, ১৮৯৬ সালে ১ লাখ ৫ হাজার ১ শত ৭৬টি, ১৯১২ সালে ৭লাখ ২৫ হাজার এবং ১৯১৪ সালে ধর্মঘটের সংখ্যা দাঁড়ায় ১২ লাখ ৫০ হাজারে। ফলে শ্রমিকশ্রেণি বিদ্রোহী হয়ে ওঠে। কৃষকরাও শামিল হয় ওই বিপ্লবে। এই বিপ্লব কার্ল মার্কসের মতাদর্শের প্রতিফলন। তবে এই বিপ্লব সংঘটনের নায়ক অপর একজন।'\ldots

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025

উত্তর

১৯২০ সালে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।

উত্তর

কার্ল মার্কসকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয়। সমাজতন্ত্রকে একটি বিজ্ঞানসম্মত রাজনৈতিক আদর্শে পরিণত করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রীয় নির্যাতন, চরম দারিদ্র্য কিছুই তাকে তার সংগ্রাম থেকে নিবৃত্ত করতে পারেনি। কার্ল মার্কসের সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থের নাম Das Kapital. তার লেখনীতে উদ্বুদ্ধ হয়ে ১৯১৭ সালে সংঘটিত হয় রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে সোভিয়েত ইউনিয়ন। আর এসব কারণেই কার্ল মার্কস বিশ্ব বিখ্যাত হয়ে আছেন।

উত্তর

উদ্দীপকে বলশেভিক বিপ্লবের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। বলশেভিক বিপ্লবের নায়ক হচ্ছেন লেনিন।শ্রমিক ইউনিয়নের এক সভায় বক্তা বলেন- ইউরোপের একটি দেশে ১৮৬২ সালে ৯৬টি শ্রমিক ধর্মঘট, ১৮৯৫ সালে ৯ হাজার ৪ শত ৩৩টি, ১৮৯৬ সালে ১ লাখ ৫ হাজার ১ শত ৭৬টি, ১৯১২ সালে ৭ লাখ ২৫ হাজার এবং ১৯১৪ সালে ধর্মঘটের সংখ্যা দাঁড়ায় ১২ লাখ ৫০ হাজারে। ফলে শ্রমিকশ্রেণি বিদ্রোহী হয়ে ওঠে। কৃষকরাও শামিল হয় ওই বিপ্লবে। এই বিপ্লব কার্ল মার্কসের মতাদর্শের প্রতিফলন। তবে এই বিপ্লব সংঘটনের নায়ক অপর একজন।'\ldots উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ে লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লবের ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রাচীনপন্থি জরাগ্রস্ত সমাজব্যবস্থায় পরিবর্তন আনার জন্য ইউরোপে যেসব বিপ্লব সংঘটিত হয়েছে এর মধ্যে বলশেভিক বিপ্লব অন্যতম। বলশেভিক বিপ্লব আকস্মিকভাবে অথবা স্বল্প সময়ের মধ্যে তৈরি হয়নি। এ বিপ্লবের সামাজিক পটভূমি তৈরি হয়েছিল উনবিংশ শতাব্দীতে। বলা যায় যে, ইউরোপ মহাদেশে সমাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ এবং রাশিয়াতে এ আন্দোলনের বিস্তৃতি বলশেভিক বিপ্লবের পটভূমি তৈরি করেছিল। রাশিয়ায় প্রকৃতপক্ষে তিনটি বিপ্লব ঘটেছিল। ১৯০৫ সালে জারতন্ত্রের বিরুদ্ধে প্রথম বিপ্লব ঘোষিত হয়। এরপর ১৯১৭ সালে মার্চ মাসের বিপ্লবে ডুমা বা রুশ পার্লামেন্টের মাধ্যমে মধ্যবিত্ত ও বুর্জোয়া শ্রেণি ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এ সময় লেনিন সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে আসেন। তিনি ১৯১৭ সালের এপ্রিল মাসে তাঁর বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন। তিনি বলেন, রাশিয়ায় বুর্জোয়া গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই। বরং রাশিয়ার সরকার পরিচালিত হবে কৃষক-শ্রমিক দ্বারা। ১৯১৭ সালের এপ্রিল-মে মাসে রাশিয়ায় ব্যাপক অরাজকতা দেখা দেয়। বুর্জোয়া সরকার যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়। দেশে খাদ্য সংকট দেখা দেয়। ফলে লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টির লোকজন সমগ্র রাশিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ১৯১৭ সালের ৭ নভেম্বর বলশেভিকরা গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাষ্ট্রীয় ব্যাংক দখল করে নেয়। এভাবে বলশেভিক বিপ্লব সম্পন্ন হয়।তাই বলা যায়, বলশেভিক বিপ্লব ছিল রাশিয়ার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এ বিপ্লবের মধ্য দিয়ে ইতিহাসে প্রথম সমাজতান্ত্রিক, রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আর এ বিপ্লবের 'প্রধান নায়ক ছিলেন লেনিন।

উত্তর

উক্ত বিপ্লব অর্থাৎ বলশেভিক বিপ্লবের তাৎপর্য ছিল অনস্বীকার্য।বলশেভিক বিপ্লবের ফলে শুধু রাশিয়াতেই নয়, সারা পৃথিবীর রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। সারা পৃথিবীর নির্যাতিত, অবহেলিত ও নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে বলশেভিক বিপ্লবের সাফল্য একটি আদর্শ হিসেবে পরিগণিত। বলশেভিক বিপ্লবের মাধ্যমে দীর্ঘদিনের ভূস্বামী ও সামন্তদের অত্যাচার, শোষণ এবং পুঁজিপতি শ্রেণির অবসান ঘটে। উনিশ শতক থেকে চলে আসা ইউরোপের সমাজতান্ত্রিক চিন্তা, দর্শন ও রাষ্ট্রচিন্তার বাস্তব রূপায়ণ ঘটে। ফলে সারা পৃথিবীর আর্থসামাজিক প্রক্রিয়ায় নতুন নতুন ধারার অভিযাত্রা শুরু হয়। কৃষক-শ্রমিকশ্রেণি অনেক ক্লান্তির পরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে লেনিনের এ বিপ্লবের মাধ্যমে। লেনিনের প্রচেষ্টায় রাশিয়ায় পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে এক নতুন বিকল্প সামগ্রিক মানবকল্যাণমুখী সমাজ গড়ে ওঠে যা এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার পরাধীন দেশগুলোতে ব্যাপক আশার সঞ্চার করে। ক্রমান্বয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে জাতীয় মুক্তি সংগ্রাম। গোটা পৃথিবীর কৃষক ও শ্রমিক সমাজকে শোষণ ও বঞ্চনার অবসান ঘটিয়ে বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে উৎসাহিত করে বলশেভিক বিপ্লব। আর এ বিপ্লবের নায়ক ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন।উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে, বিশ্বের ইতিহাসে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের বিশেষ তাৎপর্য রয়েছে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।