উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম তোমার পাঠ্য বইয়ের কোন নেতার কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম রুশ সমাজতন্ত্রী নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : লেনিন ১৯১৭ সালের বিপ্লবের মাধ্যমে রাশিয়ার অত্যাচারে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে বিশ্ব ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সংযোজন করেন। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রে জন্ম দেন তিনি। ফাতিমান জার্মান দার্শনিক কার্ল মার্কস চিলেন সমাজতান্ত্রিক মতবাদের তাত্ত্বিক প্রবক্তা। অন্যদিকে মার্কসীয় তন্ত্রকে বাস্তবে রূপদানের মূল পরিকল্পনাকারী সংগঠন এবং বিপ্লব পরবর্তী রাশিয়ার সমাজতান্ত্রিক সমাজ গঠনের মূল নেতৃত্ব দানকারী ছিলেন লেলিন। লেলিন তার বিখ্যাত এপ্রিল থিসিসের এর মাধ্যমে রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক্স পার্টিকে বিপ্লবের উপযুক্ত সময় ও কর্মকৌশল সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেন। বলে বুর্জোয়া বিপ্লব পরিস্থিতি দ্রুত সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে বাধিত হয়। লেনিনের নেতৃত্বে ১৯১৭ সালের ২৫ অক্টোবর পুরনো ক্যালেন্ডার অনুযায়ী ৭ নভেম্বর রাশিয়ার ক্ষমতা শ্রমিকদের হাতে চলে আসে। শুরু হয় শ্রেণীবৈষম্যহীন এক সমাজের পথে যাত্রা। উদ্দীপকে বলা হয়েছে, একজন নেতা তার দেশের বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন জার সরকারের পতন ঘটান। তিনি তার দেশে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষা করেন। এজন্য তার অবদান বিশ্ব স্বীকৃত। একইভাবে রাশিয়াতেও লেনিনের নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারীর জারতন্ত্রের অবসান ঘটে এবং শ্রমজীবীর শ্রেণীর শাসন প্রতিষ্ঠা হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত নেতা রাশিয়ায় বলসেভিক বিপ্লবের নেতা লেনিনের প্রতিনিধিত্ব করেছেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম তোমার পাঠ্য বইয়ের কোন নেতার কার্যক…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর