রুশ বিপ্লব পূর্ব রাশিয়ার সামাজিক অবস্থার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পাঠ্যপুস্তকের রুশ বিপ্লবের সাদৃশ্য রয়েছে। নিচে রুশ বিপ্লব পূর্ব রাশিয়ার সামাজিক অবস্থার বর্ণনা দেওয়া হলো:রাশিয়ার সমাজে দুটি শ্রেণি ছিল- একটি অভিজাত ও অন্যটি ভূমিহীন। উনিশ শতকের শেষ দিকে এক পরিসংখ্যানে দেখা যায়, রাশিয়াতে প্রতি ১ হাজার মানুষের মধ্যে মাত্র ১৭ জন অভিজাত আর রাকিরা ভূমিহীন। তখন দেশটির সব জমিই ছিল রাজপরিবার ও সামন্ত অভিজাতশ্রেণির দখলে। দেশের মোট উৎপাদনের প্রায় ৫০% আসত কৃষি থেকে অথচ জমির উপর কৃষকের মালিকানা ছিল না। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ সালে ভূমিদাস প্রথা বিলুপ্ত করলেও ভূমিদাসরা স্বাধীন কৃষকে রূপান্তরিত হতে পারেনি। তারা কেবল ভূমিদাস থেকে ভূমিহীনশ্রেণিতে পরিণত হয়েছিল। সামন্ত প্রভুদের হাত থেকে গ্রামীণ সংস্থা 'মির'-এর অধীনে ন্যস্ত হয়েছিল মাত্র। এজন্য রাশিয়ার কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। রাশিয়ার সমাজে অভিজাত ও ভূমিহীন এ দুটি শ্রেণিই ছিল মূল। অভিজাত শ্রেণিটি রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে ভূমিহীন (প্রলেতারিয়েত বা সর্বহারা) শ্রেণিকে শোষণ করত। বিশেষ করে 'স্ট্রোলিপিন' ভূমি সংস্কার আইনের মাধ্যমে জোতদার শ্রেণির আবির্ভাব ঘটে। দারিদ্র্যের কারণে কৃষকদের ঋণের দায়বদ্ধতার অজুহাতে জোতদাররা ভূমি কুক্ষিগত করতে থাকে। ফলে কৃষকেরা ভূমিহীন হয়ে সর্বহারা শ্রেণিতে পরিণত হয়। সামন্ত সমাজ কাঠামো এবং রাশিয়ার সম্রাট জারের স্বৈরতান্ত্রিক নির্যাতন বলশেভিক বিপ্লবের পথকে সুগম করে তোলে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
রুশ বিপ্লব পূর্ব রাশিয়ার সামাজিক অবস্থার বর্ণনা দাও।
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর