উক্ত প্রথার সংস্কার উক্ত শাসককে ইতিহাসে অমরত্ব দান করেছে- তোমার যুক্তি দাও ।
উত্তর: উক্ত প্রথার সংস্কার তথা অমানবিক প্রথার সংস্কার জার দ্বিতীয় আলেকজান্ডারকে ইতিহাসে অমরত্ব দান করেছে- মন্তব্যটি যথার্থ । সিংহাসনে আরোহন করেই জার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়া থেকে বিভিন্ন অমানবিক প্রথা সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেন। তিনি প্রথমে পিতার আমলে নির্বাসিত ডিসেমব্রিস্ট বিদ্রোহীদের মুক্তি প্রদান করেন এবং তাদের দেশে ফিরিয়ে আনেন। এর ফলে রাশিয়া যেন সুযুক্তি এবং পূর্ববর্তী রাজত্বকালের ভয়ংকর দুঃস্বপ্ন থেকে রোগে উঠল। অমানবিক প্রথা সংস্কারে দ্বিতীয় আলেকজান্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার হলো ভূমিদাস প্রথা বিলোপ। এ সময় ভূমিদাসরা সমাজের সবচেয়ে নিগৃহীত শ্রেণি হিসেবে মানবেতর জীবনযাপন করত। রাশিয়ার সামাজিক ও অর্থনৈতিক জীবনে ভূমিদাস প্রথা ছিল অভিশাপের নামান্তর। ভূমিদাসরা কালক্রমে ক্রীতদাসে পরিণত হয়। দ্বিতীয় আলেকজান্ডার ঘোষণা করেন 'নিচতলা থেকে কবে ভূমিদাস ব্যবস্থা বিলুপ্ত হবে তার জন্য অপেক্ষা না করে উপরতলা থেকে তা বিলোপ করাই শ্রেয়। অতঃপর তিনি ১৮৬১ সালের ১৯ ফেব্রুয়ারি ভূমিদাস প্রথার বিলোপ ঘোষণা করেন। ফলে ভূমিদাসরা মুক্ত হয়ে নাগরিক অধিকার লাভ করল তাদের সন্তানরা যেন জমি পায় এজন্য সরকারি জমি তাদের দেওয়া হয়। দীর্ঘকাল বর্ণিত ভূমিদাসরা আশার আলো গেল, নতুন জীবন পেল। মহানুভব কাজের জন্য তিনি মুক্তিদাতা অভিধায় ভূষিত হয় পরিশেষে বলা যায়, আর দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার অমানবিক ভূমিদাস প্রথাকে বিলোপ করে ইতিহাসে অমরত্ব লাভ করেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত প্রথার সংস্কার উক্ত শাসককে ইতিহাসে অমরত্ব দান করেছে- তোমার যুক…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর