উদ্দীপকে কোন মহান নেতার কথা বলা হয়েছে? উক্ত নেতার পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকে ভ্লাদিমির ইলিচ লেনিনের কথা বলা হয়েছে। ভ্লাদিমির ইলিচ লেনিন (১৮৭০-১৯২৪) ছিলেন রুশ বিপ্লবের প্রধান নেতা। বলশেভিক বিপ্লব এবং লেনিন অবিচ্ছেদ্য। কেননা, এই বিপ্লবের মূল পরিকল্পনাকারী, তাত্ত্বিক, সংগঠক, রূপকার এবং বিপ্লব পরবর্তী সময়ে রাশিয়ায় সমাজতান্ত্রিক সমাজ গঠনের পরিকল্পনাকারী ছিলেন তিনি। তিনি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় একজন যুগস্রষ্টাও ছিলেন। ভ্লাদিমির ইলিচ লেনিন ১৮৭০ সালের ১০ এপ্রিল রাশিয়ার উলিয়ানভস্কি শহরে জন্মগ্রহণ করেন। ১৯০১ সাল থেকে তিনি লেনিন নামে পরিচিত হতে থাকেন। লেনিনের ছিলো উনিয়ানোভ। তিনি ছিলেন একজন স্কুল পরিদর্শক। পরিবারটি অত্যন্ত সুশিক্ষিত ছিল। ৬ ভাইবোনের মধ্যে লেনিন ছিলেন তৃতীয়। ছাত্র জীবনে লেনিন ছিলেন অসাধারণ মেধার অধিকারী। তার অগ্রজ আলেকজান্ডার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ১৮৮৭ সালে জারকে উৎখাতের অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়। লেনিন ঐ বছর কাজান বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হন। তাকেও কাজান বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি বিপ্লবীদের সাথে জড়িয়ে পরেন। এসময় তিনি গভীরভাবে মার্ক্সের লেখা অধ্যয়ন করেন। ১৯১৭ সালে ৩ এপ্রিল তিনি রাশিয়ায় ফেরেন এবং ১৯১৭ সালের ২৫ অক্টোবর রাশিয়ার ক্ষমতা থেকে সরকারকে উচ্ছেদ করে তিনি রাষ্ট্রক্ষমতা দখল করেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মহান নেতার কথা বলা হয়েছে? উক্ত নেতার পরিচয় দাও।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর