শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নেতৃত্বের ন্যায় উক্ত নেতৃত্ব কি সফলতা লাভ করেছিল? উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকে উল্লেখিত নেতৃত্বের তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায় বলশেভিক বিপ্লবের নায়ক লেনিনের নেতৃত্ব ও সফলতা লাভ করেছিল বলে আমি মনে করি। পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার রক্ষায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধে বন্ধু শেখ মুজিবুর রহমান যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তার সাথে বলশেভিক বিপ্লবের নায়ক লেনিনের ভূমিকার মিল রয়েছে। রুশ বিপ্লবের ইতিহাসে ভ্লাদিমির ইলিচ লেনিনের নাম সবচেয়ে বেশি আলোচিত। তিনি বলশেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়া তথা বিশ্বের ইতিহাসেই এক যুগান্তকারী অধ্যায় সংযোজন করেন । লেনিন ছাত্র অবস্থাতেই জার্মান তাত্ত্বিক কার্ল মার্কসের প্রচারিত সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে শোষিত ও নিপীড়িত মানুষের কথা চিন্তা করতেন। তিনি নিজ দেশ রাশিয়ার শ্রমিকদের মধ্যে মার্কসের তত্ত্ব প্রচারের মাধ্যমে তাদের মধ্যে শ্রেণি চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে বিপ্লবের মুখে ১৯১৭ সালে স্বৈরতান্ত্রিক জারের পতন ঘটে। মার্চ বিপ্লবের পর সোশ্যাল ডেমোক্রেটরা যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, তখন লেনিন বিদেশ থেকে রাশিয়ায় ফিরে এপ্রিল থিসিসের মাধ্যমে বিপ্লবের উপযুক্ত সময় ও কর্মকৌশল সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। ফলে বুর্জোয়া বিপ্লবোত্তর পরিস্থিতি দ্রুত সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে অগ্রসর হয়। এ সময় লেনিন বলেন, জারতন্ত্রের পতন বুর্জোয়ারা ঘটায়নি বরং কমিউনিস্ট শ্রমিক সংগঠনের অব্যাহত ধর্মঘটের ফলে জার সরকারের পতন ঘটে। সুতরাং ন্যায্যভাবে বলশেভিকদেরই ক্ষমতা পাওয়া উচিত। এরপর রুটি, জমি ও শান্তি এই তিন ধ্বনি নিয়ে লেনিনের নেতৃত্বে বলশেভিকরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়লে তখনকার শিকড়হীন প্রজাতন্ত্রের পতন ঘটে এবং বিপ্লব জয়যুক্ত হয়। আলোচনা শেষে তাই বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেমন বাংলাদেশে সামাজিক সাম্যভিত্তিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সফল হয়েছিল, ঠিক তেমনি সামাজিক সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য লেনিনের বলশেভিক বিপ্লবও সফল হয়েছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের নেতৃত্বের ন্যায় উক্ত নেতৃত্ব কি সফলতা লাভ করেছিল? উত্তরে…

উদ্দীপক

উনিশ শতকের সত্তরের দশকে বাংলার শ্রমিক-কৃষকসহ সকল স্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণে একটি সর্বাত্মক জনযুদ্ধ হয়। এই যুদ্ধ ছিল শোষকের বিরুদ্ধে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

ভার্সাই নগরী ইউরোপের ফ্রান্সে অবস্থিত।

উত্তর

নাৎসিবাদ হলো জার্মানির একনায়ক এডলফ হিটলারের সর্বাত্মকবাদী মতবাদ। জার্মানিতে হিটলারের নাৎসি পার্টি ক্ষমতা দখল করে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়। দলটি দেশে এক সর্বাত্মকবাদী আদর্শ প্রচার করতে থাকে যা নাৎসিবাদ নামে পরিচিতি পায়। নাৎসিবাদের মূল লক্ষ্য ছিল উগ্র-জার্মান জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। নাৎসিবাদে বলা হয়, জার্মানরা উন্নত আর্য জাতির বংশধর। তারাই বিশ্বের শ্রেষ্ঠ জাতি। নাৎসিবাদ কথিত আর্য ছাড়া অন্যদের প্রতি বিদ্বেষ ছড়ায় বলে তা বিশ্বে এক ঘৃণ্য মতবাদ হিসেবে চিহ্নিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের বলশেভিক বিপ্লবের মিল রয়েছে। বিশ্বের ইতিহাসে বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব। এ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ যুগ যুগ ধরে সম্রাট ও অভিজাতদের হাতে শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে শ্রমিক এবং কৃষক শ্রেণির মানুষের ন্যূনতম সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিল না। এ অসহনীয় অবস্থা থেকে তাদেরকে মুক্ত করার জন্য ভ্লাদিমির ইলিচ লেনিন প্রথমে ১৮৯৮ সালে বিপ্লবী দল 'সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি' গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংকটকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। প্রথম বিশ্বযুদ্ধের কারণে সৃষ্ট আর্থিক ও সামরিক দুর্ভোগ রাশিয়ার সেনাবাহিনী ও কর্মজীবীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমন প্রেক্ষাপটে শ্রমিক, কৃষক ও সেনাবাহিনীর একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯১৭ সালের ২৫ অক্টোবর রুশ বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় সাম্যবাদী শাসন প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে দেখা যায়, উনিশ শতকের সত্তরের দশকে বাংলার শ্রমিক- কৃষকসহ সবার অংশগ্রহণে একটি জনযুদ্ধ হয়। এ যুদ্ধের লক্ষ্য শোষণের অবসান ঘটিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। বাংলার ওই জনযুদ্ধের সাথে রাশিয়ার বলশেভিক বিপ্লবের পটভূমির সাদৃশ্য রয়েছে। এ কারণে বলা যায়, উদ্দীপকের ঘটনায় বলশেভিক বিপ্লবের প্রতিফলন ঘটেছে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে উল্লেখিত নেতৃত্বের তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায় বলশেভিক বিপ্লবের নায়ক লেনিনের নেতৃত্ব ও সফলতা লাভ করেছিল বলে আমি মনে করি। পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার রক্ষায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধে বন্ধু শেখ মুজিবুর রহমান যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তার সাথে বলশেভিক বিপ্লবের নায়ক লেনিনের ভূমিকার মিল রয়েছে। রুশ বিপ্লবের ইতিহাসে ভ্লাদিমির ইলিচ লেনিনের নাম সবচেয়ে বেশি আলোচিত। তিনি বলশেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়া তথা বিশ্বের ইতিহাসেই এক যুগান্তকারী অধ্যায় সংযোজন করেন । লেনিন ছাত্র অবস্থাতেই জার্মান তাত্ত্বিক কার্ল মার্কসের প্রচারিত সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে শোষিত ও নিপীড়িত মানুষের কথা চিন্তা করতেন। তিনি নিজ দেশ রাশিয়ার শ্রমিকদের মধ্যে মার্কসের তত্ত্ব প্রচারের মাধ্যমে তাদের মধ্যে শ্রেণি চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে বিপ্লবের মুখে ১৯১৭ সালে স্বৈরতান্ত্রিক জারের পতন ঘটে। মার্চ বিপ্লবের পর সোশ্যাল ডেমোক্রেটরা যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, তখন লেনিন বিদেশ থেকে রাশিয়ায় ফিরে এপ্রিল থিসিসের মাধ্যমে বিপ্লবের উপযুক্ত সময় ও কর্মকৌশল সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। ফলে বুর্জোয়া বিপ্লবোত্তর পরিস্থিতি দ্রুত সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে অগ্রসর হয়। এ সময় লেনিন বলেন, জারতন্ত্রের পতন বুর্জোয়ারা ঘটায়নি বরং কমিউনিস্ট শ্রমিক সংগঠনের অব্যাহত ধর্মঘটের ফলে জার সরকারের পতন ঘটে। সুতরাং ন্যায্যভাবে বলশেভিকদেরই ক্ষমতা পাওয়া উচিত। এরপর রুটি, জমি ও শান্তি এই তিন ধ্বনি নিয়ে লেনিনের নেতৃত্বে বলশেভিকরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়লে তখনকার শিকড়হীন প্রজাতন্ত্রের পতন ঘটে এবং বিপ্লব জয়যুক্ত হয়। আলোচনা শেষে তাই বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেমন বাংলাদেশে সামাজিক সাম্যভিত্তিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সফল হয়েছিল, ঠিক তেমনি সামাজিক সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য লেনিনের বলশেভিক বিপ্লবও সফল হয়েছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।