উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে। বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পাঠ্যপুস্তকের বলশেভিক বিপ্লবের সাদৃশ্য রয়েছে। রাশিয়ায় ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ বিপ্লব রাশিয়ার মানুষের আর্থ-সামাজিক-রাজনৈতিক জীবনে এক বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা করে। রুশ বিপ্লবের আগে রাশিয়ার কৃষক-শ্রমিক শ্রেণি ছিল নির্যাতিত ও শোষিত। তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ছিল শোচনীয়। কৃষক-শ্রমিকরা জমিদার ও ধনীদের অত্যাচার এবং শোষণের শিকার হতো। বলশেভিক দল শ্রমিকদের মধ্যে গোপনে প্রচার চালিয়ে তাদের সংঘবদ্ধ করে বিপ্লবমুখী করে তোলে। এর ধারাবাহিকতায় সংঘটিত হয় ঐতিহাসিক অক্টোবর বিপ্লব। এ বিপ্লবের ফলে রাশিয়ার জারতন্ত্রের অবসান হয়, ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দূর হয়। শ্রমিকরা শিক্ষালাভসহ বিভিন্ন অধিকার ভোগ করার সুযোগ পায়। এতে পুঁজিপতিশ্রেণির অবসান ঘটে। উদ্দীপকে বলা হয়েছে একটি অঞ্চলে ধনী-গরিব বৈষম্য চরম আকার ধারণ করলে সেখানকার জনগণ নতুন নেতৃত্বের মাধ্যমে আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনে জয়লাভ করে তারা এক বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়। উদ্দীপকের এই বক্তব্যের সাথে উপরে আলোচিত বিপ্লবের তুলনা করে বলা যায়, এটি একসময় সারা বিশ্বজুড়ে কমবেশি প্রভাব বিস্তারকারী বলশেভিক বিপ্লবের সাথেই সামঞ্জস্যপূর্ণ ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর