উক্ত ব্যক্তির নেতৃত্বে বিশ্বে প্রথম শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত হয়- পর্যালোচনা কর।
উত্তর: উক্ত ব্যক্তির নেতৃত্বে অর্থাৎ লেলিনের নেতৃত্বে বিশ্বে প্রথম শোষণহীন সমাজ প্রতিষ্ঠা লাভ করেছিল। বহু বছর ধরে রাশিয়ার 'জনগণ জারতন্ত্রের শাসনে অত্যাচারিত ও নিপীড়িত হচ্ছিল। জার দ্বিতীয় নিকোলাসের স্বৈরাচারী শাসনে দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে পড়েছিল। এমতাবস্থায় কার্ল মার্কসের সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি রাশিয়ার সাধারণ জনগণ প্রকটভাবে আকর্ষিত হন। কেননা কার্ল মার্কসের সমাজতান্ত্রিক ব্যবস্থায় শোষণহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কার্ল মার্কসের শোষণহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শের কথা অনুসরণ করে লেনিন ১৯১৭ সালে এক বিপ্লবের ডাক দেন। যেটি ইতিহাসে রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত। এ বিপ্লবে নিপীড়িত জনগণ তথা কৃষক, শ্রমিক, সাধারণ সৈনিক, সাড়া দিলে জারতন্ত্রের পতন অনিবার্য হয়ে পড়ে। অবশেষে জারতন্ত্রের পতন হলে লেনিনের নেতৃত্বে বিশ্বে প্রথম শোষণহীন সমাজতান্ত্রিক ব্যবস্থা রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়। যার ফলে রাশিয়ার সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়। অতএব বলা যায়, জারতন্ত্রের উচ্ছেদে এবং বিশ্বের প্রথম শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় ভ্লাদিমির ইলিচ লেনিনের অবদান ছিল সর্বাধিক।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ব্যক্তির নেতৃত্বে বিশ্বে প্রথম শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত হয়- পর্…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর