উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি আমার পাঠ্যবইয়ের রাশিয়ায় সংঘটিত - বলশেভিক বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রাচীনপন্থি জরাগ্রস্ত সমাজব্যবস্থায় পরিবর্তন আনার জন্য ইউরোপে -- যেসব বিপ্লব সংঘটিত হয়েছে এর মধ্যে বলশেভিক বিপ্লব অন্যতম। বলশেভিক বিপ্লব আকস্মিকভাবে অথবা স্বল্প সময়ের মধ্যে তৈরি হয়নি। এ বিপ্লবের সামাজিক পটভূমি তৈরি হয়েছিল উনবিংশ শতাব্দীতে। রাশিয়ায় প্রকৃতপক্ষে তিনটি বিপ্লব ঘটেছিল। ১৯০৫ সালে জারতন্ত্রের বিরুদ্ধে প্রথম বিপ্লব সংঘটিত হয়। এরপর ১৯১৭ সালে মার্চ মাসের বিপ্লবে ডুমা বা রুশ পার্লামেন্টের মাধ্যমে মধ্যবিত্ত ও বুর্জোয়া শ্রেণি ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এ সময় লেনিন সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে আসেন। তিনি ১৯১৭ সালের এপ্রিল মাসে তার বিখ্যাত 'এপ্রিল থিসিস' ঘোষণা করেন। তিনি বলেন, রাশিয়ায় বুর্জোয়া গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই। বরং রাশিয়ার সরকার পরিচালিত হবে কৃষক-শ্রমিক দ্বারা। ১৯১৭ সালের এপ্রিল-মে মাসে রাশিয়ায় ব্যাপক অরাজকতা দেখা দেয়। বুর্জোয়া সরকার যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়। দেশে খাদ্য সংকট দেখা দেয়। ফলে লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টির লোকজন সমগ্র রাশিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ১৯১৭ সালের ৭ নভেম্বর বলশেভিকরা গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাষ্ট্রীয় ব্যাংক দখল করে নেয়। এভাবে বলশেভিক বিপ্লব সম্পন্ন হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্য…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর